1 Answers
এক.
আরবি দোয়া
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
বাংলা অর্থ
হে আমার প্রভূ! আমার স্ত্রী ও সন্তানদের মধ্য থেকে চোখের শীতলতা ও খোদাভীরু লোকদের নেতা দান করুন।
দুই.
আরবি দোয়া
اللهم،انى اسئلك اجعلني من صالح ما تعطي الناس من والمال و الاهل والولد غير الضار ولا المضر
বাংলা অর্থ
হে আল্লাহ! আমি আপনার নিকট সম্পদ, স্ত্রী ও সন্তাদের মধ্য থেকে এমন ভালো ও উত্তম জিনিস কামনা করি যা আপনি মানুষকে দান করেন। যারা নিজেরা ভ্রান্ত হবে না এবং অন্যকে ভ্রান্ত করবে না।
তিন.
আরবি দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَاي وَأَهْلِي وَمَالِي
বাংলা অর্থ
হে আল্লাহ! আমি আপনার নিকট আমার দীন, দুনিয়া ও সম্পদের ব্যাপারে ক্ষমা ও নিরাপত্তা কামনা করছি।
চার.
আরবি দোয়া
اللهم بارك لنا في أسماعنا و أبصارنا و قلوبنا و أزواجنا و ذرياتنا و تب علينا إنك أنت التواب الرحيم
বাংলা অর্থ
হে আল্লাহ! আপনি আমাদেরকে বরকত দিন আমাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তিতে ও অন্তরে। আমাদের স্ত্রীগণ ও পরিবারে। আপনি আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়ালু। মুনাজাতে মকবুল।
পাচ.
আরবি দোয়া
اللهم إني أعوذ بك من إمرأة تشيبني قبل المشيب وأعوذ بك من ولد يكون علي وبالا وأعوذ بك من مال يكون علي عذابا
বাংলা অর্থ
হে আল্লাহ! আমি আপনার নিকট এমন স্ত্রী লোক থেকে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার পূর্বে বৃদ্ধ করে দিবে। এমন থেকে আশ্রয় চাই যে আমার জন্য বিপদ হবে। এমন সম্পদ থেকে আশ্রয় চাই যা আমার জন্য শাস্তির কারণ হবে।
ছয়.
আরবি দোয়া
اللهم إني أعوذ بك من فتنة النساء اللهم انى اعوذبك من كل عمل يخزينى و اعوذبك من كل صاحب يؤذينى و اعوذبك امل يهلينى
বাংলা অর্থ
হে আল্লাহ! আমি আপনার নিকট নারীদের ফেৎনা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ! আমি এমন কাজসমূহ থেকে আশ্রয় চাই যা আমাকে লজ্জিত করবে। এমন সাথী থেকে আশ্রয় চাই যে আমাকে কষ্ট দিবে। এমন কামনা বাসনা থেকে আশ্রয় চাই যা আমাকে অমনোযোগী করে দিবে।
এই দোয়াগুলো হাদিস দ্বারা প্রমাণিত। হজরত থানবী রহ. এর মুনাজাতে মকবুল থেকে গ্রহণ করা হয়েছে। শুরুতে এবং শেষে তিন বার করে দুরুদ শরীফ পড়ে নিবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy