পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যাথা কি করা যেতে পারে?
আমার মায়ের পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যাথা ।এমতবস্থায় কি করা যাবে ??আনুগ্রহ করে বলবেন ...।
2799 views
1 Answers
পায়ের গোড়ালিতে ব্যাথা রোগীর জন্য কিছু উপদেশ- ১। সব সময় নরম জুতা ব্যবহার করবেন। ২। শক্ত স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না বা হাঁটবেন না। ৩। ভারী কোনো জিনিস, যেমনবেশি ওজনের বাজারের থলি, পানিভর্তি বালতি ইত্যাদি বহন করবেন না। ৪। সিঁড়ি দিয়ে ওঠার সময় মেরুদণ্ড সোজা রেখে হাতে সাপোর্ট দিয়ে ধীরে ধীরে উঠবেন ও নামবেন এবং যথাসম্ভব গোড়ালির ব্যবহার কম করবেন। ৫। ব্যাথা বেশি থাকা অবস্থায় কোনো প্রকার ব্যায়াম নিষেধ। ৬। হাই হিল জুতা ব্যবহার করা নিষেধ। ৭। যাদের শরীরের ওজন বেশী, তারা ওজন কমানোর চেষ্টা করুন। ৮। মালিশ ব্যবহার করবেন না। এসব পরামর্শ মেনে চললে একজন সুস্থ মানুষও এ রোগ থেকে দূরে থাকতে পারে। ---কালেক্টেড।
2799 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy