1 Answers
তৈলাক্ত ত্বকের কারনে মুখ অতিরিক্ত ঘামায়। এ থেকে বাঁচার কয়েকটি উপায়- ১। অনেকেই তৈলাক্ত ত্বকের কারণে মুখ বারবার ধুয়ে থাকে। তারা ভাবে এতে ত্বকের তেল দূর হয়ে যাচ্ছে। অথচ এতে আরো বেশি তৈলাক্ত হয়ে যায় ত্বক। এর কারণ মুখ বারবার ধোয়ার ফলে ত্বক শুষ্ক হয় এবং এর ফলে ত্বকের ভেতর থেকে অতিরিক্ত তেল নিঃসরণ হয়। তাই বারবার মুখ ধোয়া থেকে বিরত থাকুন। শুধু সকালে ও রাতে দুইবার মুখ ফেইসওয়াস দিয়ে ধুয়ে ফেলুন। ২। তৈলাক্ত ত্বকের জন্য শসা খুবই কার্যকরী। কারণ এতে ভিটামিন এ, ই এবং ম্যাগনেশিয়াম রয়েছে। এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং ত্বকের ভেতর থেকে তেল নিঃসরণ হতে দেয় না। তাই প্রতিদিন শসার রস মুখে লাগান এবং হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ৩। লেবু তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। লেবুতে সাইট্রিক এসিড রয়েছে যা ত্বকের তৈলাক্ত ভাব দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। ৪। বাজারে যেসব ক্যামিকেল ফেইসওয়াস পাওয়া যায় তাতে ত্বক শুষ্ক করে ফেলে এবং ত্বকের ভেতরের তেল বেশি করে নিঃসরণ করে। তাই প্রাকৃতিক ফেইসওয়াস ব্যবহারের চেষ্টা করুন। দুধ এবং ময়দা দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বকের ময়লা দূর হবে এবং ত্বক আরো বেশি উজ্জ্বল ও মসৃণ হবে। ৫। ডিমের সাদা অংশ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি মুখের তৈলাক্ততা দূর করে এবং ত্বকের লাবণ্যতা ধরে রাখে। কার্টেসী- ইন্টারনেট।