যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো ভুলতে কি করা যেতে পারে?
1 Answers
যন্ত্রণাদায়ক স্মৃতি যে শুধুই ভেঙে যাওয়ার প্রেমের সম্পর্কের জন্য তৈরি হতে পারে তা কিন্তু নয়। অতীত জীবনের খারাপ কিছু ঘটনাও কষ্টদায়ক স্মৃতির জন্ম দেয়। তবে অনেকের কাছেই ফেলে আসা দিনের প্রেমের সম্পর্কই অনেক বেশি কষ্টদায়ক। যদি সত্যিকার অর্থেই কাওকে ভালোবেসে থাকেন তাহলে জীবন থেকে তার স্মৃতি মুছে ফেলা অনেক বেশি যন্ত্রণার। অন্যান্য অনেক কষ্টই ধীরে ধীরে দূর করে ফেলা যায় কিন্তু এই স্মৃতি মুছে ফেলা যায় না। কারণ মানুষ কষ্টটা খুব বেশীদিন মনে রাখতে পারে না, কিন্তু প্রাক্তন প্রেমের সুখস্মৃতি মনে গেঁথে থাকে অনেকটা সময়। এই সুখস্মৃতিই অনেক বেশি যন্ত্রণা দেয়। কিন্তু এই নিয়ে জীবনে থেমে থাকার অর্থ পরাজয় মেনে নেয়া। আপনি কি তাই চান? যদি না চান তাহলে নিজেকে মুক্তি দিন এই যন্ত্রণাদায়ক স্মৃতি থেকে।
১) আপনাকে ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেয় এমন কোনো কিছুর সাথেই সম্পর্ক রাখবেন না। সব কিছু সরিয়ে ফেলুন। একটি মজার কথা বলি, ‘যখন একটি মেমোরি কার্ড ভাইরাসে আক্রান্ত হয় তখন কিন্তু তা ফরম্যাট দেয়া হয় যাতে সব কিছু মুছে যায়’। এই কাজটিই করুন সব কিছু সরিয়ে ফেলুন।
২) নিজেকে ব্যস্ত রাখুন প্রতিটা সময়। এক মুহূর্ত নিজেকে অবসর দেবেন না। যখন দুচোখ ভেঙে ঘুম আসবে তখনই আপনার ছুটি কাজ থেকে। এতে আপনার মন অন্যদিকেই বেশি সময় দেবে। স্মৃতিরোমন্থন ব্যাপারতি থেকে দূরে থাকবেন।
৩) আপনি যদি মনে করেন কেউ আপনার হৃদয় ভেঙে দিয়ে আপনার সবকিছুই ছিনিয়ে নিয়ে চলে গিয়েছেন তাহলে আপনি ভুল ভাবছেন। একটিবার ভেবেছেন কি? ‘যদি হৃদয় নাই ভাঙে তাহলে অন্য কেউ এসে সেটা জুড়ে দেবে কীভাবে? যিনি গিয়েছেন তিনি হয়তো আপনার জন্যই ছিলেন না, যিনি হৃদয়টা জুড়তে আসবেন হতে পারে তিনিই আপনার জন্য ছিলেন।
৪) নিজেকে আটকাবেন না কখনোই। বাইরে যেতে ইচ্ছে করছে, কিন্তু যদি বাইরের কোনো জুটি দেখে মন খারাপ হয় সেই ভয় পাচ্ছেন? একেবারেই পাবেন না, কারণ আপনি নিজেও জানেন না সামনে যে জুটিটি দেখতে পাচ্ছেন তারা আসলেই কি সুখে আছেন নাকি অভিনয় করছেন। সত্য না জেনে কখনো মন খারাপ করবেন না।
৫) নতুন স্মৃতি গড়ার চেষ্টা করুন। আপনি যদি পুরনো স্মৃতি হাতড়ে বেড়াতে গিয়ে আপনার জন্য অপেক্ষারত সামনের মানুষটিকে এড়িয়ে চলেন তাহলে আপনি নতুন স্মৃতি কীভাবে তৈরি করবেন? নতুন স্মৃতি তৈরির চেষ্টা করুন পুরনো স্মৃতি ভুলে যাবেন আপনাআপনিই।
wattpad.com এ প্রকাশিত Ways to forget your past আর্টিকেলের আলোকে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy