2 Answers
এটা হতে পারে প্রাকৃতিক সৌন্দর্যরূপ দেখে সবার ই মন ভাল লাগে, আর নারীদের বেড়াতে নিয়ে গেলে এমনিতে খুশি হয় সেক্ষেত্রে তার প্রিয় মানুষ কে এই স্মৃতি গুলো সারাজীবন স্মরন করে রাখতে পারে এবং জীবন মধুর হতে পারে।
কক্সবাজার এমন একটি জায়গা যেখানে সবসময় রোমান্টিক একটা পরিবেশ বিরাজ করে। কোনো নবদম্পতি বাংলাদেশের মাঝে হানিমুন করতে চাইলে প্রথম কক্সবাজারকেই পছন্দ করেন। অবস্থান : কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্হিত একটি পর্যটন শহর। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশান। সম্পর্ক মধুর হওয়ার কারণ : সমুদ্রের সাথে এক ধরনের রোমান্টিকতা জড়িত। সমুদ্রের সামনে গেলে আমরা সবাই আবেগে আপ্লুত হই, নিজের মনটাকে বিশাল মনে হয়, প্রিয়জনদের ভালোবাসতে ইচ্ছা করে। আমাদের মন যদি কখনও খারাপ থাকে সমুদ্রের সামনে গেলেই মন নিমিষেই ভালো হয়ে যায়। এসব সূক্ষ্ম কারণগুলোর জন্যই কক্সবাজারে বেড়াতে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর হয়
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy