1 Answers

ইমাম আহনাফ তথা হানাফি মাজহাব মতে, বিয়ে হচ্ছে সুন্নতে মুআক্কাদা। বিশ্বনবী মোহাম্মদ (সা.)-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নত। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান হলে কালবিলম্ব না করে বিয়ে করে নেয়া ঈমানি দায়িত্ব। বিয়ে শুধু জৈবিক চাহিদাই নয় বরং মহান একটি ইবাদতও বটে। বিয়ে দ্বারা দীন- দুনিয়ার কল্যণ সাধিত হয়। হাদিস শরীফে রাসুলুল্লাহ (সা,) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি বিয়ে করল তার অর্ধেক ঈমান পূর্ণ হযে গেল, সে যেন বাকি অর্ধেক পূর্ণ করার চেষ্টা করে।’ (মিশকাত শরীফ) রাসুল (সা.) আরও ইরশাদ করেন , ‘বিয়ে হলো ঈমানের অর্ধেক, যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও বিয়ে করল না সে আমার দলভুক্ত নয়।’ মহনবী (সা.) ইরশাদ করেন, ‘ইসলামে বৈরাগ্য নেই এবং বৈরাগ্য জীবন-যাপন করাকেও রাসুল (সা.) নিষেধ করেছেন।’ (দারেমি শরীফ)। আপনার দৈহিক ও আর্থিক ক্ষমতা থাকলে আপনাকে বিয়ে করতে হবে নচেৎ গুনাহগার হবেন।

3697 views Answered

Related Questions

Next steps