1 Answers
পিঁপড়া, মৌমাছি, উঁইপোঁকা এগুলোকে বলা হয় সামাজিক পোকা। কারন, এরা দলবদ্ধ ভাবে বাস করে। এদের মধ্যে পিঁপড়া একটু আধুনিক। পিঁপড়া তাদের নিজেদের তৈরিকৃত কলোনিতে বাস করে। তারা খাবার সংগ্রহের জন্য, বিপদে পডলে বাঁচার জন্য একে অপরের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করে থাকে। ১. পিঁপড়া তাদের মুখ দিয়ে আরেকটি পিঁপড়া ছোট্ট লেজ বা পিছনে হালকা আঘাত করে বিভিন্ন বিপদ সংকেত সম্পর্কে অবগত করে। আবার তাদের বাসায় হালকা আঘাত করে নতুন কোনো খাবার আবিষ্কারের কথা জানায়। কিছু কিছু পিঁপড়া গায়ের সাথে গা হালকা ঘর্ষণে মৃদু কম্পনের সৃষ্টি করে যার থেকে অন্যান্য পিঁপড়াদের আসন্ন বিপদে একজোট হয়ে কাজ করার জন্য আহবান জানায় অথবা আবিষ্কৃত খাবারটি একসাথে সংগ্রহের জন্যও আমন্ত্রণ জানায়। ২. পিঁপড়া তাদের ঘ্রাণশক্তি দিয়েও নিজেদের মাঝে যোগাযোগ করতে সক্ষম। এদের দেহের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের গ্রন্থি রয়েছে যেখান থেকে এরা ফোরোমোন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করতে পারে। এর মাধ্যমে তারা একে অপরকে জানিয়ে দেয় যে তারা বিপদকে জয় করে খাবারটি ঘরে আনার ইচ্ছা পোষণ করছে। ৩. একটি পিঁপড়ার কলোনিতে ১২ ডজন থেকে শুরু করে মিলিয়ন পরিমাণ পিঁপড়ার বসবাস হয়ে থাকে। একই কলোনির পিঁপড়াদের মাঝে যুদ্ধ হতে পারে, একে অপরকে উপদ্রব করতে পারে। এক্ষেত্রে যদি দুটো পিঁপড়া মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তাদেরকে চেনার একমাত্র উপায় হল এদের শারীরিক গন্ধ। এন্টেনার মাধ্যমে তারা তাদের গন্ধ একে অপরকে ছড়িয়ে দেয়। যখন তারা গন্ধ শুকে বুঝতে পারে যে তারা একই কলোনির বাসিন্দা তখন নিজেদের মাঝের বিরোধের অবসান ঘটিয়ে মুখে মুখ লাগিয়ে অভিবাদন জানায়। এমনও হয় যে একজনের মুখে থাকা তরল পদার্থ আরেকজনের মুখে ছিটিয়ে দিয়ে তারা বিষয়টিকে মিটমাট করে ফেলে। সূত্র:answers.yahoo.com
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy