আমি মোটা হতে চাই?
4 Answers
★১★বেশি মোটা শরীর যেমন কারও কাম্য নয়, তেমনি পাতলা কিংবা চিকন শরীর নিয়েও অনেকে ভালই সমস্যাতে আছে। যদিও বিষয়টি অনেকটা হরমোন জনিত সমস্যা। কেউ কেউ আছে, যারা অনেক খেলেও মোট হয়না আবার কেউ কেউ আসে, দিনে মাত্র একবেলা খায় কিন্তু তারপরও তারা দিনে দিনে মোটা হয়ে যাচ্ছে। তারপরও আমি মোটা হওয়ার ব্যাপারে কিছু টিপস দিচ্ছি। চেষ্টা করলে চিকন শরীরের কিছুটা উন্নতি হবে। ১. নিয়মিত এবং প্রচুর পরিমানে পুষ্টিকর খাবার খেতে হবে। একটা নির্দিষ্ট সময় ধরে, রুটিন করে খাবেন। যখন মন চাইলো আর খেলেন সেই অভ্যাস পরিবর্তন করতে হবে। ২. ৩ বেলাতেই ভাত খান। সম্ভব হলে ৪ বেলা খেতে পারেন। প্রতিবেলা ভাতের সাথে প্রচুর পরিমানে আলু তরকারি হিসেবে খেলে ভাল ফলাফল পাবেন। সাথে ডালও যেন অবশ্যই থাকে। ৩.সকালের নাস্তাতে ২টি সিদ্ধ ডিম খেতে হবে। এ ক্ষেত্রে হাসের ডিম মুরগীর ডিমের চাইতে ভাল কাযকর। হাফ বয়েল করে খেতে পারলে আরও ভাল হবে। ৪. সকালে যদি ভাত না খেতে চান, তাহলে পরোটা খাবেন। তবে পরোটার সাথে আলু ভাজি এবং সিদ্ধ ডিম অবশ্যই থাকতে হবে। ৫. সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন। ৬. সকাল ১১:০০ টা- ১২:০০টার দিকে হ্যাম বার্গার, ভাজা খাবার কিংবা চিকেন ব্রেস্ট খেতে পারেন। ৭. দুপুরের খাবারে ভাতের সাথে গরুর মাংস, আলু সহ খেতে পারেন। খাওয়া শেষে ২টা কলা খেয়ে নিতে পারেন। কলা মোটা হতে ভাল সাহায্য করে। ৮. বিকালের নাস্তাতে ডাবল ডিমের মোগলাই তৃপ্তি সহকারে খেয়ে ফেলুন। যদি প্রতিদিন একই খাবার খেতে মন না চায়, তাহলে গ্রিল কিংবা অন্য কোন ধরনের কাবাব খাবেন। ৯. রাতে প্রচুর পরিমানে ভাত খাবেন। আবারও একই কথা আলু এবং ডাল যেন খাবার মেনুতে অবশ্যই থাকে। খাবার শেষে ২টা কলা এবং ১ গ্লাস দুধ খাবেন। তাছাড়া --------------- -প্রতিদিন হাফ লিটারের একটি পেপসি কিংবা কোক শেষ করবেন। - প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একদিন বিরানী কিংবা তেহেরী খাবেন। - তরকারী রান্নাতে বেশি পরিমানে তেল ও অন্যান্য মশলা ব্যবহার করতে হবে। - প্রতিদিন ভিটামিন ট্যাবলেট খাবেন। খাবার ছাড়া আর কি করবেন? ---------------------------- - নিজেকে টেনশন মুক্ত রাখুন। - রাত ১২টা মধ্যে ঘুমাতে যেতে হবে এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ঠিকমত ঘুম না হলে শরীর ক্যালরী ধরে রাখতে পারেনা। তখন স্ব্যাস্থ চিকন হতে শুরু করে। - নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে কিংবা পরিশ্রম করলে ক্ষুধা বৃদ্ধি পাবে। বাইরের দেশে মোটা হতে ইচ্ছুকদের নিয়মিত অ্যালকোহল খেতে পরামর্শ দেয়। সেটি আমি এখানে বলছিনা। যেহেতু আমাদের ধর্ম অনুযায়ি সেটি নিষিদ্ধ। এ অনুযায়ি ২মাস চললেই আপনি ইনশা্ল্লাহ মোটা হতে পারবেন। সতর্কতাঃ --------------- মোটা হওয়ার জন্য অনেকে অনেক ঔষধের কথা বলেন। ঔষধ খেয়ে মোটা হওয়ার চেষ্টা কখনও ভুলেও করবেননা। গরুকে ঔষধ খাইয়ে মোটা করলে যেমন তাড়াতাড়ি মরে যায়, তেমন অবস্থা আপনার ক্ষেত্রেও হতে পারে। পুরো প্রক্রিয়াটি ২মাস শেষ করার পর খাবার কমিয়ে ফেলুন। আগের মত খাওয়া দাওয়া শুরু করুন। প্রচুর ফল এবং ফলের জুস খেতে পারেন। সুত্রঃ https://www.facebook.com/ beautiful.life24 ★2★ সুষম খাবার গ্রহনের পরও যদি স্বাস্থ্যের উন্নতি না হয়, তবে আপনাকে ধূমপান ত্যাগ করতে হবে। এতে অনেক উপকার পাবেন। এছাড়া কিছু সাধারন গাইডলাইন মেনে চলুন: • চাহিদার তুলনায় দৈনিক 500 Calorie extra গ্রহন করতে হবে এতে গড়ে 1 Pound/ week weight gainহবে এবং এটাই healthy option. • Calorie dense খাবার খেতে হবে এবং তা healthy হতে হবে • ওজন বাড়ানোর জন্য কখনোই high fat diet, Junk food recommend করা হয় না • Moderately active ব্যক্তি 2500-3000 calorie diet গ্রহন করতে পারন • প্রচুর তরল খেতে হবে, তা নাহলে constipation হতে পারে • তবে খওয়ার সময় বা আগে পানি খাওয়া উচিত নয় • Calorie’র পরিমান ধীরে ধীরে বাড়াতে হবে • অবশ্যই কিছু Free hand exercise করতে হবে আপনি একজন ডায়েটিশিয়ানের সাথে আলোচনা করে আপনার উপযোগী ডায়েট প্ল্যান জেনে নিন। ধন্যবাদ ।
দেখুন অতিরিক্ত মোটা হওয়া ভালো না। আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন ঠিক থাকলে আর মোটা হওয়ার দরকার নাই। কিন্তু বয়স উচ্চতা অনুযায়ী কম থাকলে মোটা হওয়ার পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
যা করবেন তা হলোঃ
১. নিয়মিত খাওয়া দাওয়া করবেন।
২. প্রচুর পানি পান করবেন।
৩. প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করবেন।
৪. পর্যাপ্ত বিশ্রাম নেয়াটাও জরুরি।
৫. খাবারের তালিকায় উচ্চ ক্যালরি যুক্ত খাবার রাখতে পারেন তাতে অতিরিক্ত ক্যালরি শরীরে জমা হয়ে তা মোটা হতে সাহায্য করবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy