1 Answers
যদি বলা হয় পুরুষ ও নারীর মাঝে কে অধিকতর সুন্দর? অনেকেই হয়ত উত্তর দিবেন নারীরা। মানুষের বেলায় ব্যাপারটা যদিও সত্য, পাখিদের ক্ষেত্রে তা ভিন্নরকম। এই ধরুন ‘সাহেব বুলবুলির’ কথা-ই ধরা যাক। এদের শারীরিক গঠন-সৌন্দর্য ও আচার-আচরণে রয়েছে চমৎকার সাহেবি ভাব। সাহেব বুলবুলি - পুরুষ English Name: Asian Paradise Flycatcher Bengali Name: Saheb Bulbuli Order: Passeriformes Family: Monarchidae Species: Terpsiphone paradisi সাহেব বুলবুলি চড়ুই বর্গভুক্ত মাথায় ঝুঁটিওয়ালা সুদর্শন দেশি পাখি। পুরুষ পাখি দুইটি ভিন্ন রুপে রুপবানঃ সাদা ও খয়েরী। চকচকে কালো মাথা, ঘাড়, চোখের-ভ্রু, ঝুটি ও ডানার কিছু প্রাথমিক পালক ছাড়া সাদা রুপের পাখিতে বাকি সবটুকুই সাদা। খয়েরী রুপের পাখিতে উপর থেকে দেখতে খয়েরী ও নিচের দিকে ধুসর রঙ্গা। মেয়ে পাখির কোন রুপ নাই (!), কেবল খয়েরী রঙ্গা পুরুষ পাখির মত রুপ। কিন্তু পুরুষ পাখির রয়েছে সুবিশাল লেজ যাহা মেয়ে পাখিতে নেই। বাচ্চা পাখীগুলা দেখতে মায়েদের মতই হয়, কেবল বয়স বেড়ে গেলে ছেলে পাখীগুলা সাদা বা খয়েরী যে কোনো একটি রুপ ধারণ করে। সাহেব বুলবুলি - খয়েরী গঠনের পুরুষ ছেলে পাখির প্রশংসা করায় কেও আমাকে বকা দিবেন না যেন। আসলে ছেলে পাখি ও মেয়ে পাখি দুটোকেই আমার কাছে সাহেবি মনে হয়েছে। সিলেটের লাঠিটিলা রিজার্ভ ফরেস্টে পাখি দুটোকে একসাথে স্বচক্ষে দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয়েছিলো। সারাদেশে পাখিটির আবাস হলেও উত্তরাঞ্চলে এদের আধিক্য একটু বেশি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy