1 Answers
ফুড টেকনোলজিস্টরা সংশ্লিষ্ট থাকে সকল সব খাদ্য উপাদানের বায়োলজিক্যাল,কেমিকেল এবং শারীরিক গঠনের সঙ্গে যা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয়।তারা ফল, গোশত, সবজি, দুগ্ধ পণ্য ইত্যাদি সংরক্ষণ, প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদন এবং খাদ্য প্যাকেজিং এর সঙ্গে জড়িত, যা বিজ্ঞান ও প্রযুক্তি উভয় জ্ঞানের সাথে সম্পর্কিত। ফুড টেকনোলজি হল বিজ্ঞানভিত্তিক জ্ঞান যা খাদ্য প্রক্রিয়াকরণের সাথে সম্পর্কিত, যা ফল সংরক্ষণ, সি ফুড, গোশত, রান্না করা খাবার, শাকসবজি, জুস এবং পানীয় এবং এছাড়াও কনফেকশনারী খাবার, খাদ্য উৎপাদন ও বিপণনের জন্য প্যাকেজিং এর সাথে জড়িত । অধিকাংশ খাদ্য প্রযুক্তিবিদ এর একটির বিশেষজ্ঞ এবং অনেকে গবেষণায় জড়িত। একজন ফুড টেকনোলজিস্টের কাজের বিবরন: •.খাদ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবংখাদ্য উপকরন সংরক্ষণের পথনির্দেশকের দায়িত্ব পালন। • পুষ্টি মান অক্ষুন্ন রেখে স্বাদগন্ধের উন্নতি, নতুন খাদ্য উপকরন তৈরী। • প্রক্রিয়াজাতকরণের খরচ কমানো, মূল্য বৃদ্ধি করা, প্রক্রিয়াজাত খাদ্য উপাদান এবং বাজারজাতকরনের গতি বৃদ্ধির জন্য নতুন স্বাদ সৃষ্টি করা। • সংক্রমণ নিয়ন্ত্রণ, ছএাকজনিত চিকিৎসা এবং খাবারের পচন ও ক্ষতি থেকে খাবার রক্ষা করতে স্টোরেজ ব্যবস্থা • দূষণ, ভেজাল, খাদ্য মান ইত্যাদি পরীক্ষার জন্য বায়োকেমিক্যাল এবং নিউট্রশন টেষ্ট এবং মান নিয়ন্ত্রণের ব্যবস্থা। • খাদ্যদ্রব্যের বড় শিল্প এবং গার্হস্থ্য বর্জ্য থেকে দরকারী এবং উপকারী পণ্য উদ্ধার করার জন্য নতুন পদ্ধতি ও প্রক্রিয়া উন্নয়ন। • ব্লেন্ডিং, অ্যান্টি- অক্সিডাইজেশন ইত্যাদি প্রক্রিয়া ব্যবহার করা। • নতুন এবং উন্নত খাদ্য প্রক্রিয়াকরণ কৌশল গবেষণা। • বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেজিং আরো নিরাপদ এবং আকর্ষণীয় করার জন্য প্যাকেজিং গাইড কৌশল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy