1 Answers
সিস্টেম সফটওয়ার ডেভলপাররা অপারেটং সিস্টেমের উপর কাজ করে থাকেন যেটা সফটওয়রের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এটা কম্পিউটারের কাজের মাধ্যম নির্ধারণ করে । কম্পিউটার তৈরির সময় সিস্টেম সফটওয়ার ইঞ্জিনিয়াররা অপারেটিং সিস্টেমের কোড নির্ধারন এবং কম্পিউটারের ফাংশন চেক করে থাকেন । অ্যাপ্লিকেশন সফটওয়ার হচ্ছে নির্দিষ্ট ব্যবহারের জন্য একটি ডিজাইন প্রোগ্রাম। যা কম্পিউটার ব্যবহারে সহায়তা করে । • তারা কম্পিউটার সিস্টেমের অ্যাপ্লিকেশন প্রগ্রামের গবেষনা,উন্নয়ন ও সমন্বয় সাধন করে থাকেন ।অন্য কথায় তারা কম্পিউটারের কাজের নির্দেশনা দিয়ে থাকেন । • সফটওয়ার ইঞ্জিনিয়াররা নতুন প্রোগ্রাম এবং নতুন ভাষা তৈরি করে থাকেন । এই দুটি কাজ একই ধরনের এবং মাঝে মাঝে একই ব্যক্তির উপর অত্র কাজের দায়িত্ব অর্পিত হয়। • সিস্টেমপ্রোগ্রামার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সফটওয়্যার ফার্ম,কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ,বড় ফার্ম যারা কম্পিউটার ব্যবহার করে এবং নিজস্ব সফটওয়্যার উন্নয়ন করে সেসব জায়গায় তাদের কাজের সুযোগ রয়েছে। • সিস্টেম প্রগ্রামার ও সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, হয় ব্যক্তিগতভাবে কোন বিশেষ প্রকল্পের জন্য প্রোগ্রাম তৈরি করেন অথবা সামষ্টিক ভাবে কোন জটিল এবং অত্যাধুনিক প্রোগ্রাম তৈরির কাজ করেন। • তারা পূর্বনির্ধারিত প্রোগ্রামগুলোর গুণ মান নির্ধারন করেন। • প্রোগ্রাম ফাংশংনগুলোর যথার্থতা নিশ্চিত করে থাকেন। • সফটওয়্যার তৈরি এবং সমন্বয়ের কাজ করে থাকেন।