1 Answers
বিমানের কার্যকারিতা, নিরাপত্তা এবং বিমানের মূল্য রক্ষার্থে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সার্ভিসিং করতে হয়। এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বিমান প্রকৌশলীর সরাসরি তত্ত্বাবধানে এবং নির্দেশে বিমান ফ্রেম, ইঞ্জিন, বৈদ্যুতিক ব্যবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র রক্ষণাবেক্ষণের কাজ করে । মেকানিক্সরা এক ধরনের বিমান বা বিভিন্ন ধরনের বিমান নিয়ে কাজ করতে পারে। দক্ষতা বৃদ্ধির জন্য, মেকানিক্সদের প্রায়ই বৈদ্যুতিক সিস্টেমের বা বায়ুসংক্রান্ত পরীক্ষক অথবা এমনকি এয়ার কন্ডিশনার ইত্যাদি বিশেষজ্ঞ হতে প্রশিক্ষণ দেওয়া হয়। বিমান পরিবহন সংস্থা, অপারেশনের জন্য দুই ধরণের বিমান মেকানিক্স নিযুক্ত করে থাকেন: ১। লাইন রক্ষণাবেক্ষণ মেকানিক্স • লাইন রক্ষণাবেক্ষণ মেকানিক্স বিমানের সকল অংশের উপর কাজ করতে পারেন। • বিমানবন্দরে তারা প্রয়োজনীয় জরুরী অবস্থায় এবং অন্যান্য প্রয়োজনীয় মেরামত করে। • ফ্লাইট ইঞ্জিনিয়ারের পরিচালনায় তারা বন্ধ করা পূর্বে বিমান সম্পূর্ণ পরিদর্শন করেন। ২. ওভারহোল মেকানিক্স • প্রয়োজনীয় সংখ্যক ঘন্টা উরাল শেষ হবার পর ওভারহোল মেকানিক্স রুটিন রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত থাকেন। • বিমানর এয়ারফ্রেম মেকানিক্স এয়ারফ্রেম সংস্কারের কাজে ভারপ্রাপ্ত থাকেন। • বিমানের পাওয়ার প্ল্যান্ট মেকানিক্স ইঞ্জিনের উপর কাজ করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy