1 Answers

কতগুলো কৌশলের সমষ্টি যা সজীব কোষের উপর প্রয়োগ করা হয় তাকে আমরা জৈবপ্রযুক্তি বলে। জৈবপ্রযুক্তিবিদরা একটি উন্নত মানের নির্দিষ্ট পণ্য উৎপাদনের জন্য এই সজীব কোষে কৌশল প্রয়োগ করেন। জীবপ্রযুক্তি হল মানবজাতির উপকারের জন্য উন্নত মানের একটি পণ্য উৎপাদনে মাইক্রোবিয়াল এবং আণবিক স্তরে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা ।জৈবপ্রযুক্তিবিদরা বিভিন্ন খাতে কাজ করেন যেমন – কৃষি, ওষুধ, চিকিৎসা, পরিবেশ ইত্যাদি। • মূলত জৈবপ্রযুক্তিবিদরা বৈজ্ঞানিক গবেষনা পরিচালনার কাজে গবেষনাগারে নিযুক্ত হয়। • জৈবপ্রযুক্তিবিদরা বিভিন্ন খাতে কাজ করেন যেমন -কৃষি, ওষুধ, চিকিৎসা, পরিবেশ, রাসায়নিক গবেষণা, শক্তি ব্যবস্থাপনা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং শিল্প। • জৈব প্রযুক্তিবিদদের কাজ অভ্যন্তরীন নিয়মানুবর্তিক যেখানে প্রয়োজন হয় বিভিন্ন শাখার বৈজ্ঞানিক গবেষকদের একসাথে কাজ করার যেমন- অনুজীববিদ্যা, ইমিউনোলজি, আণবিক, জীববিদ্যা, জেনেটিক্স, প্রাণরসায়ন, রসায়ন, খাদ্য বিজ্ঞান, কৃষি ও প্রকৌশলসহ অন্যান্য ইনপুট এর সাথে যেমন ব্যবস্থাপক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ,নীতি নির্ধারক, আইন ইত্যাদি । • কৃষিক্ষেএে আধুনিক জৈবপ্রযুক্তিবিদরা ফসল, গৃহপালিত পশু, বনজ ও মৎস্য উন্নতির জন্য গবেষণা করেন। তাদের কাজ হল কৃষি রাসায়নিক পদার্থের উপর নির্ভরতা কমানোর সাথে সাথে উৎপাদনশীলতা, গুণমান, দক্ষ প্রক্রিয়াকরণ এবং পণ্য ব্যবহার বৃদ্ধির জন্য জৈব প্রযুক্তিগত কৌশল উদ্ভাবনে জড়িত থাকা। জৈব প্রযুক্তিবিদদের দ্বারা জৈব কীটনাশক, জৈব রাসায়নিক পদার্থসমূহ এবং টিস্যু কালচার উন্নয়নের মাধ্যমে কৃষিতে বৈজ্ঞানিক বিপ্লব ঘটেছে। • জৈবপ্রযুক্তিবিদরা চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত গবেষণার কাজ করেন। • জৈবপ্রযুক্তিবিদরা ঔষধতত্ব গবেষণা, উন্নয়ন , প্রয়োগ করে নতুন ভ্যাকসিন, এবং ডায়গনিস্টিক পদ্ধতি আবিষ্কার করছেন। • পরিবেশগত জৈবপ্রযুক্তি অনেক বিশ্লেষণাত্মক এবং ডায়গনিস্টিক কৌশল ব্যবহার করে নিকাশী পুনর্ব্যবহার এবং জীবাণুর প্রক্রিয়া শিল্প বর্জ্য প্রক্রিয়াকরনের জন্য ব্যবহার করা হয়। • কৃষি, প্রাণী ও মানুষের জেনেটিক উন্নয়ন এ কাজের একটি ব্যাপক এলাকা।

2959 views Answered

Next steps