1 Answers
মুখ,দাত, মাড়ি এবং অন্যান্য শক্ত এবং নরম টিস্যগুলোর যাবতীয় রোগ-ব্যাধির প্রতিষেধক প্রদান এবং চিকিৎসা করাই হল দাঁতের চিকিৎসা।সাধারন ডেন্টিস্টদের কাজ হচ্ছে পরিষ্কার এবং ফিলিং করার মাধ্যমে আক্রান্ত দাতকে ক্ষতি থেকে রক্ষা এবং মেরামত করা এবং বিশেষ প্রয়োজনে বিশেষজ্ঞের নিকট রেফার করা।এই পেশার বিশেষজ্ঞগণ হচ্ছেন অর্থোডেন্টিস্ট, পেরিওডন্টিক্স, ওরালসার্জন, পেডিয়াট্রিক ডেন্টিস্ট, প্রোস্থোডেন্টিস্ট, এবং এন্ডোডেন্টিস্ট ইত্যাদি। • অর্থোডেন্টিস্টগণ দাতের স্বাভাবিক বৃদ্ধির সময় কে কাজে লাগিয়ে এলোমেলো দাতগুলি ঠিক করেন। তারা এ কাজের জন্য বন্ধনি অথবা এই ধরণের অন্য কোন যন্ত্র ব্যবহার করে থাকেন। • পেরিওডেন্টিস্টগণ মাড়ি ও টিস্যুর রোগের চিকিৎসা করেন। তারা ওরাল ইমপ্লান্টের কাজ ও করে থাকেন। • ওরাল সার্জনগণ দাত ভেঙ্গে যাওয়া, মুখের অস্বাভাবিক গঠন, জটিলতা দুর করা, মুখের মধ্যে এবং চোয়ালে অস্বাভাবিক বৃদ্ধি যেমন টিউমার ইত্যাদি অপারেশন করে থাকেন। • পেডিয়াট্রিকডেন্টিস্টগণ শিশুদের দাতের চিকিৎসা সেবায় বিশেষজ্ঞ। • প্রোসদোডেন্টিস্টগণ কৃত্রিম দাত বসানোতে বিশেষজ্ঞ। তারা গ্রাহকের চাহিদা অনুযায়ী কৃত্রিম দাত সংযোজন করে থাকেন। • এন্ডোডেন্টিস্টরা দাতের ভিতরের স্ট্রাকচারের উপরচিকিৎসা করে থাকেন। তারা নার্ভ ইনফ্লামেশন চিকিতসায় বিশেষজ্ঞ।তারা রুট ক্যানেলের চিকিৎসাও করে থাকেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy