1 Answers
মার্চ্যান্ডাইজিং ফ্যাশন শিল্পে একটি বিশেষ ব্যবস্থাপনা ফাংশন। ফ্যাশন মার্চ্যান্ডাইজার বড় মাত্রার উৎপাদনের জন্য ফ্যাশন ট্রেন্ড, কাপড়ের জমিন, বুনন এবং উপকরণে রঙ বিশ্লেষণ করে যা ব্যবহার করা হবে। মার্চ্যান্ডাইজারের অগ্রিম আদেশের ভিত্তিতে কাপড় বুনন শুরু করা হয়। মার্চ্যান্ডাইজাররা উৎপাদন প্রক্রিয়ার সমন্বয় করেন। তারা বেশ কিছু কাজ সম্পাদন করেন। • ক্রয় প্রবণতা এবং ক্রেতা চাহিদা উপর গবেষনা। • ক্রেতার কোন নির্দিষ্ট চাহিদা থাকলে তা সংগ্রহ করা। • বাজারের চাহিদা অনুযায়ী একটি পণ্য তৈরীতে তারা ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে সহযোগীতা করেন। এক্সপোর্ট হাউজের মার্চ্যান্ডাইজাররা গ্রাহকের প্রয়োজনীয়তা পূরণ করতে উৎপাদন পরিকল্পনা গ্রহন করেন। • তারা স্যাম্পেল প্রস্তুত করা জন্য নকশা বিভাগকে সহযোগীতা করেন । • তারা অনুমোদনের জন্য ক্লায়েন্টকে স্যাম্পেল পাঠান,খরচের মধ্যস্থতা ও স্যাম্পেলের প্রযোজনিয় পরিবর্তন সাধন করেন। • কাঁচা মাল ক্রয় করে , মান নিয়ন্তন করে এবং উৎপাদন প্রক্রিয়া শুরু করে। • উৎপাদন ব্যবস্থাপকের সঙ্গে উৎপাদন মনিটর করে। • ক্রেতার উল্লেখিত চাহিদা পূরণ নিশ্চিত করার জন্য লাইন পরিদর্শন করে । • গুণমান তত্ত্বাবধান করা এবং অন লাইন পরিদর্শন উপর ক্রেতা থেকে চূড়ান্ত অনুমোদন পাত্তয়া। • প্যাকেজিং এবং ক্রেতাদের পণ্য প্রেরণ হল সর্বশেষ কাজ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy