1 Answers

অ্যানালিস্ট প্রোগ্রামার- হতে হলে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং MCA(master’s in computer applications) ডিগ্রি এবং সেই সাথে অবশ্যই প্রোগ্রামিংয়ের দক্ষতা এবং সিস্টেম ডিজাইনে কয়েক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। M.Tech এ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি সিস্টেম প্রোগ্রামার অথবা সরাসরি R&D(research & Development ) ইঞ্জিনিয়ার হিসেবে শুরু করতে পারেন। ইঞ্জিনিয়ারিং এর উপরে গ্রাজুয়েট ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যোগ্যতার একটি ভাল সমন্বয়। এ ক্ষেত্রে,আপনাকে হয়ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামারের মত নিম্ন পদ থেকে শুরু করতে হতে পারে। এই পদে কয়েক বছরের চাকরি এবং সেই সাথে দক্ষতার উন্নয়ন আপনাকে পরবর্তীতে সিস্টেম প্রোগ্রামারের কাজ পাইয়ে দিতে পারে।যা হোক, DCS(Diploma in Computer Science)যোগ্যতাধারী ব্যক্তি কিন্তু অসাধারণ লজিকাল চিন্তা ভাবনা করার ক্ষমতা এবং উদ্ভাবনী কল্পনা শক্তির ফলে দ্রুত উন্নতি করতে পারে।তিনি ট্রেনি প্রোগ্রামার অথবা অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হিসেবে শুরু করতে পারেন কিন্তু সিস্টেম প্রোগ্রামারের প্রত্যাশিত অবস্থানে পৌছাতে আপনাকে ছোট অথবা মধ্যম মানের প্রতিষ্ঠানে পাচ থেকে দশ বছর অপেক্ষা করা লাগতে পারে।

2666 views

Related Questions