পেটের কৃমি দূর করুন ঘরোয়া ৬ উপায়ে?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
28238 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

#9 কৃমি দ্বারা ছোট বড় সবাই আক্রান্ত হয়ে থাকে। কৃমি মূলত এক ধরণের পরজীবী যা অন্ত্রে বাস করে থাকে। কৃমি শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীর শরীরেও দেখা দিয়ে থাকে। মূলত ত্বকের মাধ্যমে কৃমি দেহে প্রবেশ করে থাকে। কৃমি বিভিন্ন প্রকার হয়ে থাকে। সুতা কৃমি, বক্র কৃমি, গোল কৃমি, ফিতা কৃমি হয়ে থাকে। কৃমি দূর করার জন্য সাধারণত ঔষধ খাওয়া হয়ে থাকে। তবে কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে কৃমি দূর করা সম্ভব।

১। রসুন
রসুন অ্যান্টি-প্যারাসাইটিক খাবার যা কৃমি দূর করতে সাহায্য করে। কাঁচা রসুনের অ্যামিনো অ্যাসিড পেটের কৃমি মেরে ফেলে। প্রতিদিন সকালে খালি পেটে ৩ কোয়া রসুন খান। নিয়মিত এক সপ্তাহ এটি খান। এছাড়া আধা কাপ পানিতে দুটি রসুনের কোয়া দিয়ে সিদ্ধ করুন। এটি খালি পেটে পান করুন। এক সপ্তাহ এটি পান করুন।

২। নারকেল
পেটের কৃমি দূর করতে নারকেল বেশ কার্যকরী। প্রতিদিন সকালের নাস্তায় এক টেবিল চামচ নারকেল কুচি খান। ৩ ঘন্টা পর এক গ্লাস গরম দুধের সাথে দুই টেবিল চামচ কাস্টর অয়েল মিশিয়ে পান করুন। এছাড়া চার থেকে ছয় চা চামচ বিশুদ্ধ নারকেল তেল খেতে পারেন।

৩। লবঙ্গ
প্রতিদিন ১ থেকে ২টি লবঙ্গ খান। এর অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান পেটের কৃমি ধ্বংস করে দিয়ে থাকে। এটি শুধু পেটের কৃমি নয় কৃমির ডিমও ধ্বংস করে দেয়।

৪। মিষ্টি কুমড়োর বীচি
University of Maryland Medical Center মনে করেন মিষ্টি কুমড়োর বীচি পেটের কৃমি দূর করতে বেশ কার্যকরী। দুই টেবিল চামচ মিষ্টি কুমড়োর বীচির গুঁড়ো তিন কাপ পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করুন। সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করুন। এছাড়া এক টেবিল চামচ মিষ্টি কুমড়োর বীচির গুঁড়োর সাথে সমপরিমাণের মধু মিশিয়ে নিন। খালি পেটে এটি খান। তারপর নাস্তায় একটি কলা খেতে পারেন।

৫। গাজর
দুটি গাজর কুচি করে নিন। এটি প্রতিদিন খালি পেটে খান। অন্য খাবার সকালে খাওয়া থেকে বিরত থাকুন। এটি প্রতিদিন খান। কিছুদিনের মধ্যে কৃমি কমে যাবে। গাজরের বিটা ক্যারটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং জিঙ্ক আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেটের কৃমি মেরে ফেলে।

৬। হলুদ
এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে এক চিমটি লবণ মিশিয়ে নিন। এটি প্রতি দিন সকালে খালি পেটে পান করুন। এছাড়া আধা কাপ গরম পানিতে, আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চিমটি লবণ মিশিয়ে পান করতে পারেন। পাঁচ দিন এটি পান করুন।

28238 views Answered

Next steps