রসুনের রসে গজাবে টাক মাথায় চুল!?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
47605 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com

#9 যাদের চুল উঠে গিয়ে টাক হয়ে যাচ্ছে তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। কারণ এবার খবর এসেছে রসুনের রসে গজাবে টাক মাথায় চুল! সত্যিই কী তাই? পরীক্ষা করে দেখুন।

সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রসুনের রস চুল পড়া কমায়। শুধু তাই নয়, রসুনের রস মাথার ত্বকের ইনফেকশন এবং খুশকিও দূর করে। শুধু তাই নয়, রসুনের রস নতুন চুল গজাতেও সাহায্য করে।
 ,
বিশেষজ্ঞরা বলছেন, ঠিক তেলের মতো করে চুলে এবং মাথার তালুতে রসুনের রস লাগাতে হবে। তাতে অনেক দ্রুত আপনার মাথায় নতুন চুল গজাবে। কারণ রসুনের রসে প্রচুর পরিমাণে এলিসিন রয়েছে। এটি রক্তের হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দেয় যে কারণে নতুন চুল গজাতে সাহায্য করে। তাছাড়া রসুনে প্রচুর পরিমাণে কপার রয়েছে, এই কপার চুলকে ঘন এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।


কীভাবে চুলে রসুনের রস ব্যবহার করবেন


কীভাবে চুলে রসুনের রস ব্যবহার করতে হবে সে ব্যাপারে তিনটি ধাপের কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

প্রথমে রসুন পেস্ট তৈরি করে এর রস বের করে নিতে হবে। একটি এয়ার টাইট বোতলে এই রস আপনি সংরক্ষণও করতে পারেন। তেলের মতো করে এই রসুনের রস চুলে ব্যবহার করতে পারবেন। যাদের চুল শুষ্ক তারা অবশ্যই গোলাপজলের পানিতে চুল আধাঘণ্টা ভিজিয়ে রাখুন। কারণ গোলাপজল চুলের ময়েশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। এখন ভালো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগান।

এভাবে রসুনের রস মাথায় লাগানোর পর অন্তত আধাঘণ্টা রেখে দিন। এরপর চুল ওই অবস্থায় চিরুনি দিয়ে আঁচড়ে নিন। এবার খুব হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর চুলে ভালো করে শ্যাম্পু লাগান। এখন পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর ঠিক ১৫ মিনিট পর কন্ডিশনার লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

কয়বার ব্যবহার করবেন


বিশেষজ্ঞরা বলেছেন, যাদের চুল বেশি পড়ে, তারা রসুনের রস সপ্তাহে অন্তত দু’দিন ব্যবহার করুন। দেখবেন মাস খানেকের মধ্যে আপনার মাথায় নতুন চুল গজাতে শুরু করেছে।

সতর্কতা

বিশেষজ্ঞরা আরও বলেছেন, আপনার মাথার তালুতে যদি ক্ষত থেকে থাকে, সেক্ষেত্রে রসুনের রস ব্যবহার না করাই ভালো। কারণ এটি ব্যবহারে ক্ষত আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

47605 views Answered

Related Questions

Next steps