1 Answers
ইমাম ইবনুল কাইয়্যুম (রহিমাহুল্লাহ) বলেছেনঃ "অনেক অনেক ইবাদতের আমলের চেয়েও একটা গোনাহ একজন ব্যক্তির জন্য অনেক বেশী কল্যাণের কারন হতে পারে যদি তা তাকে তওবার দিকে ধাবিত করে। এটাই আমাদের সৎকর্মশীল পূর্বসূরীদের (সালাফ) একজন বলেছেনঃ "হতে পারে যে এক ব্যক্তি একটা গুনাহ করল যার কারণে জান্নাতে প্রবেশ করবে।" তাঁকে জিজ্ঞেস করা হলঃ "এটা কীভাবে সম্ভব?" তিনি বললেন, "সে একটা গুনাহ করেছে এবং সব সময় এ সম্পর্কে ভেবেছে। সে দাঁড়ানো, বসা এবং হাটা অবস্থায় এ গুনাহকে স্মরণ করে লজ্জিত হয়েছে এবং এজন্য আল্লাহর কাছে তওবা করেছে ও মাফ চেয়েছে আর অনুশোচনা করেছে। সুতরাং এটা তার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে সে হয়তো কোন ভাল আমল করেছে এবং সে সম্পর্কে সব সময় চিন্তা করেছে। সে উঠতে, বসতে এবং হাটতে সবসময় এ সম্পর্কে ভেবে ভেবে আত্মতৃপ্তি লাভ করেছে এবং অহংকারে নিপতিত হয়েছে। আর এটাই তাকে ধ্বংস করেছে।" (মাদারিজ আস সালেকিন , ১/২৯৯ , ইবনুল কাইয়েম)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy