চার্লস ব্যাবেজ কে?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
4859 views

2 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

চার্লস ব্যাবেজ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তিনি ১৮৩৪ সালে আধুনিক কম্পিউটারের মত নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক ও যৌক্তিক অংশ, স্মৃতি অংশ এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্বলিত অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি মেকানিক্যাল কম্পিউটারের পরিকল্পনা করেছিলেন। চার্লস ব্যাবেজের এই যন্ত্রটি আধুনিক কম্পিউটারের পূর্বসূরি হয়ে আছে বলে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।

4859 views Answered

১৭৯১ সালের ২৬ ডিসেম্বর লন্ডনে জন্ম গ্রহন করেন ' কম্পিউটার জনক ' বলে খ্যাত আবিষ্কারক গণিতবিদ চার্লস ব্যাবেজ। ধনী পিতার সন্তান ব্যাবেজ ব্যাক্তিগত শিক্ষক সহ শিক্ষা গ্রহন করেছেন কিং এডওর্য়াড ষষ্ঠ গ্র্যামার স্কুল, হল্মউড একাডেমী, ট্রিনিটি কলেজ, কেমব্রিজ যোগদান করেন ১৮১০ সালে। পরবর্তীতে তিনি পেটেরহাউস, কেমব্রিজে পড়াশুনা করেন। ব্যাবেজ ১৮১৪ সালে জরজিনা হোয়াইটমোর কে বিয়ে করেন। এই দম্পতির ঘরে আটটি সন্তান এর জন্ম হয়। ১৮২২ সালে ডিফারেন্স মেশিন নামে তৈরি করেন বিশ্বের প্রথম কম্পিউটার। পরবর্তীতে অ্যানালাইটিক্যাল নামের আরও একটি গননা যন্ত্র আবিষ্কার করেন। ১৮২৪ ' রয়্যাল অ্যাস্ট্রোনোমিকাল সোসাইটি অফ গোল্ড ' লাভ করেন তার আবিষ্কৃত গননা যন্ত্রের জন্য। বিখ্যাত কবি লর্ড বায়রনের কন্যা অগাস্টা আডা বায়রন, যার ডাক নাম ছিল ' কাউন্টেস অফ লাভলেস ' বা ' অ্যাডা লাভলেস ' চার্লস ব্যাবেজ আবিস্কৃত কম্পিউটারের বা ডিফারেন্স মেশিনের জন্য প্রথম প্রোগ্রাম লেখেন। ছোট বেলা থেকে পিতার কাছ থেকে বিছিন্ন হয়ে যান আডা বায়রন। ছোট বেলা থেকেই আডা বায়রন মাথাব্যাথা ও দৃষ্টিপ্রতিবন্ধতায় ভুগতেন। মাত্র ১৭ বছর বয়সেই তার গানিতিক প্রভিভার স্ফুরন ঘটে। ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের সাথে পরিচয় আডা বায়রনের। চার্লস ব্যাবেজের আবিষ্কার কে আরো গতিময় করে ছিলেন অগাস্টা বায়রন। বর্তমানে প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে অগাস্টা আডা বায়রনের নাম স্মরণীয় হয়ে আছে। ১৮ অক্টোবর ১৮৭১ সালে ৮৯ বছর বয়সে মৃতুবরন করেন চার্লস ব্যাবেজ।

4859 views Answered

Next steps