যতিহীন (বেলা অবেলা কালবেলা)?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
4307 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com

বিকেলবেলা গড়িয়ে গেলে অনেক মেঘের ভিড় কয়েক ফলা দীর্ঘতম সূর্যকিরণ বুকে জাগিয়ে তুলে হলুদ নীল কমলারঙের আলোয় জ্ব’লে উঠে ঝরে গেল অন্ধকারের মুখে। যুবারা সব যে যার ঢেউয়ে,- মেয়েরা সব যে যার প্রিয়ের সাথে কোথায় আছে জানি না তো, কোথায় সমাজ, অর্থঃ নীতি? স্বর্গগামী সিঁড়ি ভেঙে গিয়ে পায়ের নিচে রক্তনদীর মতো- মানব ক্রমপরিণতির পথে লিঙ্গশরীরী হয়ে কি আজ চারিদিকে গণনাহীন ধূসর দেয়াল ছড়িয়ে আছে যে যার দ্বৈপসাগর দখল ক’রে! পুরাণপুরুষ, গণমানুষ, নারীপুরুষ, মানবতা, অসংখ্য বিপ্লব অর্থঃ বিহীন হয়ে গেলে,-তবু আরেক নবীনতর ভোরে সার্থকতা পাওয়া যাবে ভেবে মানুষ সঞ্চারিত হ’য়ে পথে-পথে সবের শুভ নিকেতনের সমাজ বানিয়ে তবুও কেবল দ্বীপ বানালো যে যার নিজের অবক্ষয়ের জলে। প্রাচীন কথা নতুন ক’রে এই পৃথিবীর অনন্ত বোনভায়ে ভাবছে একা-একা ব’সে যুদ্ধ রক্ত রিরংসা ভয় কলরোলের ফাঁকেঃ আমাদের এই আকাশ সাগর আঁধার আলোয় আজ যে-দোর কঠিন, নেই মনে হয়, সে-দ্বার খুলে দিয়ে যেতে হবে আবার আলোয় অসার আলোর ব্যাসন ছাড়িয়ে।

4307 views Answered

Next steps