1 Answers
চোখদুটো ঘুমে ভরে ঝরা ফসলের গান বুকে নিয়ে আজ ফিরে যাই ঘরে! ফুরায়ে গিয়েছে যা ছিল গোপন- স্বপন কদিন রয়! এসেছে গোধূলি গোলাপীবরণ-এ তবু গোধূলি নয়! সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়, আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের পরে! চোখদুটো যে নিশি ঢের- এত দিন তবু অন্ধকারের পাই নি তো কোনো টের! দিনের বেলায় যাদের দেখি নি-এসেছে তাহারা সাঁঝে, যাদের পাই নি ধুলায় পথের-ধোঁয়ায়-ভিড়ের মাঝে- শুনেছি স্বপনে তাদের কলসী ছলকে, কাঁকন বাজে! আকাশের নীচে- তারার আলোয় পেয়েছি যে তাহাদের! চোখদুটো ছিল জেগে কত দিন যেন সন্ধ্যা-ভোরের নট্কান রাঙা মেঘে! কত দিন আমি ফিরেছি একেলা মেঘলা গাঁয়ের ক্ষেতে! ছায়াধূপে চুপে ফিরিয়াছি প্রজাপতিটির মতো মেতে কত দিন হায়! কবে- অবেলায় এলোমেলো পথে যেতে ঘোর ভেঙে গেল, খেয়ালের খেলাঘরটি গেল যে ভেঙে দুটো চোখ ঘুম ভরে ঝরা ফসলের গান বুকে নিয়ে আজ ফিরে যাই ঘরে! ফুরায়ে গিয়েছে যা ছিল গোপন-স্বপন কদির রয় এসেছে গোধূলি গোলাপীবরণ-এ তবু গোধুলি নয়! সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়- আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের পরে।