1 Answers
হজ্জ এর কাজগুলোর মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ৯ই জিলহজ্জ এর দিনে আরাফার মাঠে সমবেত হয়ে সারাদিন সেখানে অবস্থান করা। ইহরামের অত্যন্ত সাধাসিধে পোশাকে একেবারে হীন ও অসহায় হয়ে সারা বিশ্ব থেকে হাজীরা একসাথে সমবেত হয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল। আর দুয়া কবুলের সবচাইতে উপযোগী সময় হলো আরাফার দুয়া। এইদিনে আল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন বছরের অন্য কোনো সময়ে করেন না। যারা হজ্জ করতে আরাফার ময়দানে উপস্থিত হবেন তারা সারাদিন সেখানে অবস্থান করে নামায, তাসবীহ, তাহলীল, ও তালবিয়া পাঠ করবেন ও বেশি বেশি দুয়া করবেন। আর যারা এইদিনে সেখানে উপস্থিত থাকবেন না তারা ঐ দিনে রোযা রাখবেন। কারণ, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "আরাফার দিনে রোযা রাখলে বিগত বছর ও সামনের বছরের গুনাহ মাফ হয়ে যায়।" মুসলিমঃ ১১৬২। বিঃদ্রঃ আমাদের দেশে আর সউদী আরবে যেখানে আরাফার মাঠ সেখানকার আরাফার দিন একই দিনে হয়না, তাহলে আমরা কোন দিন রোযা রাখবো? এই জটিলতা এড়ানোর সর্বোত্তম উপায় হচ্ছে - দুই দিনই রোযা রাখুন। কারণ, রাসুলুল্লাহ (সাঃ) জিলহজ্জ মাসের ১-৯ পর্যন্ত রোযা রাখতেন। আর এইদিনগুলোর ইবাদত জিহাদের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই এই দিনগুলোতে আমরা যত বেশি ইবাদর করতে পারি তত বেশি উত্তম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy