1 Answers

যৌনজ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ভিত্তিক বই সেক্স গাইডে আমরা এফরোডাইসিয়াক নামে যৌন উদ্দীপক এবং যৌন ইচ্ছা বর্ধক পদার্থ নিয়ে আলোচনা করছি। এখানে জেনে রাখা ভালো ভায়াগ্রা কিন্তু এফরোডাইসিয়াক হিসেবে কাজ করে না। এটি আপনা আপনি সেক্সুয়াল আগ্রহ বাড়াবে না। এটি কোনো সেক্সুয়াল ডিভাইস বা যন্ত্র , উদ্দীপককারী ব¯ত্ত ও নয়। নারী-পুরুষের পারস্পরিক সম্পর্কজনিত নানা বিধ দ্বন্দ্ব যদি থেকে থাকে উভয়ের মাঝে উষ্ণ সন্নিধ্যেও সমঝোতার অভাব যদি পরিলক্ষিত হয় তাহলে স্বাভাবতই যৌন আচরণ চাপা পড়ে যায়। তাই ভায়াগ্রা বা সিলডেনাফিল সেবন করলেই পেনিস ইরেক বা উত্থিত হয়ে যাবে এ ধারণাটি ঠিক নয়। এ কথাটির মূল মানে হল ইন্টাকোর্স বা যৌনসঙ্গমের জন্য যে পরিমাণ যৌন উদ্দীপনাকর যৌন আচরণ সেক্স এবং সেক্স পার্টনারদের করতে হয় তা করা ব্যতীত ইরেকশন বা লিঙ্গ উত্থান সম্ভব নয়। তাই যৌন সঙ্গম বা যৌনমিলনের ব্যর্থতা যদি মনোগত কোনো কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই মনের সেই দ্বন্দ্ব মিটিয়ে ফেলার জন্য অভিজ্ঞ সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে । ভায়াগ্রা সেবন করেও আপনি কেমন ধরনের যৌনানন্দবোধ করবেন তা অনেকাংশে নির্ভর করে ও আপনার সেক্স পার্টনারের যৌনতা সম্পর্কে মনোভঙ্গি বা দৃষ্টিভঙ্গি, আপনাদের মুড বা মেজাজ-মর্জি, আশপাশের পরিবেশ, মিউজিক বা সঙ্গীত এবং যৌন উদ্দীপক ইরটিক ইস্টিমিউলির ওপর। ওপরে যে ব্যাপারগুলো উল্লেখ করা হলো তার প্রত্যেকটিই কিন্ত ইরেকশন বা লিঙ্গ উত্থানের গুণগত মনোন্নয়ন বা কোয়ালিটিকে অনেকখানী নিয়ন্ত্রণ করে থাকে। তাই যৌন সঙ্গমের ক্ষেত্রে বা যৌনমিলনের ক্ষেত্রে আমরা মনে করি যৌনতা সম্পর্কে সাধারণ জ্ঞান, সাবলীল স্বচ্ছ, সুন্দর মনোভঙ্গি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি না থাকলে ভায়াগ্রা সেবন করলেও যৌন আচরণের তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। ক্লিনিক্যাল ট্রায়ালে আরেকটি ব্যাপার দেখা গেছে সেটি হলো যৌন অক্ষম বা পুরুষত্বহীনতায় ভুগছে এমন পুরুষটি প্রথমবার হয়তোবা সিলডেনাফিল সাইট্রেট বা ভায়াগ্রা সেবন করল কিন্ত এতেও তার যে লিঙ্গ উত্থান বা ইরেকশন হলো তা খুব দুর্বল ধরনের ছিল। এক্ষেত্রে অনেকে মনে করতে পারে ওষুধটি ভালো নয় এবং তার ক্ষেত্রে অকার্যকর। প্রকৃতপক্ষে এ ধারণাটি সম্পূর্ণ অমূলক সিলডেনাফিল সাইট্রেট সম্পর্কে এবং এর যৌন আচরণের ওপর কার্যকারিতা সম্পর্কে জানার জন্য ও বোঝার জন্য অন্তত চার পাঁচবার এটি সেবন করে দেখা দরকার (পুরুষত্বহীনদের জন্য) প্রথমিক পর্যায়ে এটি সেবনে তেমন উপকার না পাওয়ার একটি মূল কারণ থাকে এন্টিসিপিটরি এ্যাংজাইটি বা ওষুধটি কাজ করবে কি না এটি নিয়ে আগের তীব্র দুশ্চিন্তাবোধ। সেক্ষেত্রে সেক্সুয়াল পারফরমেন্স বা যৌন আচরণ বিঘ্নিত হতেই পারে।

2722 views Answered

Next steps