1 Answers
হারিয়ে যাওয়া আইডি কার্ড পুনরায় পেতে হলে আপনাকে প্রথমে আপনার নিজ থানায় একটি সাধারণ জি.ডি করতে হবে- (কার্ডটি হারিয়ে গেছে মর্মে)। উল্লেখ্য যে, যখন আপনি জি.ডি করতে যাবেন তখন আপনাকে জি.ডি-র দুইটি কপি নিয়ে যেতে হবে- (একটি থানায় সংরক্ষিত থাকবে-অন্যটিতে তারা (থানার ডিউটি অফিসার) একটি জি.ডি নম্বর বসিয়ে স্বাক্ষর এবং সীল বসিয়ে আপনাকে দিবে। সেই জি.ডি-র কপি নিয়ে আপনাকে যেতে হবে উপজেলা নির্বাচন অফিসে। উপজেলা নির্বাচন অফিসে গেলে তাঁরাই আপনাকে হারিয়ে যাওয়া কার্ডটি পুনঃরুদ্ধারের ব্যাপারে সহায়তা করবে।
3279 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy