1 Answers
'Half-life বা অর্ধ-জীবন' শব্দটির সাথে বিজ্ঞানের ছাত্ররা পরিচিত হলেও সাধারণ মানুষের কাছে এটি অনেক সময় ভুল ধারণা সৃষ্টি করে। একটি তেজস্ক্রিয় মৌল থেকে কত বৎসর পর্যন্ত বিকিরণ হতে পারে তা জানতে হলে বিজ্ঞানের ভাষায় উল্লেখিত 'Half-life বা অর্ধ-জীবন'-কে বুঝতে হবে। আমরা জানি, তেজস্ক্রিয় পদার্থগুলো বিভিন্ন ধরনের রশ্নি বিকিরণ করে নিজের নিউক্লিয়াসে পরিবর্তন এনে অতেজস্ক্রিয় স্থিত পদার্থে পরিণত হয়। অর্থ্যাৎ সময়ের সাথে বিকিরণের ফলে তেজস্ক্রিয় পদার্থ ক্ষয়প্রাপ্ত হয়। যে কোন পরিমাণের তেজস্ক্রিয় পদার্থ তেজস্ক্রিয়-ক্ষয়প্রাপ্ত হয়ে পরিমাণের অর্ধেক হওয়ার জন্য প্রয়োজনীয় সময়কে অর্ধ-জীবন বলা হয়। উদাহরণ হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন-১৪ এর গ্রাফটি দেখতে পারি: যদি শুরুতে ১ গ্রাম কার্বন-১৪ থাকে তা তেজস্ক্রিয়-ক্ষয়প্রাপ্ত হয়ে ০.৫ গ্রামে পরিণত হতে সময় লাগবে ৫৭৩০ বছর। উক্ত ০.৫ গ্রাম একইভাবে আবার ০.২৫ গ্রামে পরিণত হতে সময় লাগবে আরও ৫৭৩০ বছর। এই কারণে কার্বন-১৪ এর অর্ধ-জীবন = ৫৭৩০ বছর। এইভাবে ১ গ্রাম তেজক্রিয় কার্বন -১৪ সম্পুর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হতে (বাস্তবে C-14 থেকে N-14 এ পরিণত হতে) সময় লাগবে প্রায় ৫২০০০ বছর। অনেকের কাছে মনে হতে পারে অর্ধ-জীবন = ৫৭৩০ বছর হলে পূর্ণ-জীবন = ১১৪৬০ বছর! ভুল! বিজ্ঞানীদের মতে তেজস্ক্রিয় বস্তুর সবটুকু বিক্রিয়া করার জন্য প্রয়োজনীয় সময়ের ধারণাটি অর্থহীন, কারণ বিক্রিয়াটি অত্যন্ত ধীর গতিতে চলে এবং যখন বস্তুর কেবল অল্প পরিমাণ বাকী থাকে তখন তত্তীয়ভাবে সে বিক্রিয়া শেষ হতে অনির্দিষ্ট কালের প্রয়োজন হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy