2 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com

মূসা ইবন ইসমাঈল (রহঃ) ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ হারিস ইবন হাযনের কন্যা উম্মে হুফায়দ (রাঃ) নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর উদ্দেশ্যে ঘি, পনির এবং কতওলো দবব (গুইসাপ) হাদিয়া পাথালেন। নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এগুলো চেয়ে নিলেন এবং এগুলো তাঁর দস্তরখানে বসে খাওয়া হল। নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে এগুলো ঘৃণার কারণে খেতে অপছন্দ করলেন। যদি এগুলো হারাম হত, তবে তাঁর দস্তরখানে তা খাওয়া যেত না এবং তিনিও এগুলো খাওয়ার অনুমতি দিতেন না।

সহীহ বুখারি অধ্যায়ঃ কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারন হাদিস নাম্বারঃ ৬৮৫৬

 ,

আব্দুল্লাহ ইবন মাসলামা (রহঃ) খালিদ ইবন ওয়ালীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর সংগে মায়মুনা (রাঃ)-এর গৃহে গেলেন। সেখানে ভুনা করা গুই পেস করা হল। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সে দিকে হাত বাড়ালেন। এ সমমু জনৈক মহিলা বললঃ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে জানিয়ে দাও, তিনি কি জিনিস খেতে যাচ্ছেন। তখন তারা বললেনঃ ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! এটি গুহ সাপ। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শুনে হাত সরিয়ে নিলেন। খালিদ (রাঃ) বলেনা আমি বললামঃ ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! এটি কি হারাম? তিনি বললেনঃ না, হারাম নয়। তবে আমাদের অঞ্চলে এটি নেই। তাই আমি একে ঘৃণা করি। খালিদ (রাঃ) বলেনঃ এরপর আমি তা আমার দিকে এনে খেতে লাগলাম। আর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকিয়ে দেখছিলেন।

সহীহ বুখারি অধ্যায়ঃ যবাহ করা, শিকার করা হাদিস নাম্বারঃ ৫১৩৯

 ,

 ,

ইবন ইসমাঈল (রহঃ) ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ গুই সাপ আমি খাই না, আর হারামও বলিনা।

সহীহ বুখারি অধ্যায়ঃ যবাহ করা, শিকার করা হাদিস নাম্বারঃ ৫১৩৮

 ,


এরকম আরও হাদিস পেতে , http://hadis .sinhatalk.com

 ,

4965 views Answered

গুইসাপ আর সান্ডা এক নয়। গুইসাপ খাওয়া যাবে না। সান্ডা খাওয়া যাবে। উক্ত হাদিসে "দবব"  এর কথা বলা হয়েছে। দব গুইসাপের মতই তবে এটা মরুভূমি ছাড়া পাওয়া যায় না। এর লেজে গিট আছে। গুইসাপের গিট নাই। হাদিস যিনি অনুবাদ করেছেন তিনি দব কে ভূল বশত গুইসাপ বলেছেন।

4965 views Answered

Next steps