4 Answers
প্রতিদিন-ই ব্যায়াম করুন। অতবা সপ্তাহে ৪-৬ দিন করাই যথেষ্ট। ছোটখাটো ব্যায়াম, যেগুলো কোন রকম যন্ত্রপাতি ছাড়াই করা সম্ভব-এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো খুব উপকারী। প্রতিদিন সকালে খালিপেটে লেবুর শরবত খান। শষা খান। প্রতিদিন সকালে এবং রাতে রুটি খান। অতিরিক্ত ভাত খাওয়া থেকে বিরত থাকুন। রিং এ ঝুলুন, সাতাঁর কাটুন, প্রতিদিন বুক ডাউন দিন। প্রতিদিন সকালে হাটাহাটি করুন। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার পরিহার করুন। আশাকরি অল্পদিন এইভাবে চলাফিরা করলে আপনার শরীরের ওজন স্বাভাবিক হয়ে যাবে।
ওজন কমানোর জন্য আপনি কতগুলো জিনিস করতে পারেন- ১. যেমন আপনার মোট খাওয়ার পরিমান কমাতে হবে ২. ভাত, আলু, রুটি এবং মিষ্টি খাওয়ার পরিমান কমাতে হবে। ৩. প্রচুর পরিমানে পানি খেতে হবে ৪.প্রোটিন জাতীয় খাবার শাকসব্জি, মুরগি এবং মাস খেতে হবে ৫. প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে।