1 Answers
বর্তমানকালের কোন জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোন জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলে। Cycas উদ্ভিদ Cycadales বর্গের অন্তর্গত। প্রাথমিক মেসোজোয়িক যুগে Cycadales বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল। এদের অনেকই এখন বিলুপ্ত। এদেরকে পাওয়া যায় জীবাশ্ম হিসেবে। এই বর্গের Cycasসহ ৯টি গণের প্রায় ১০০টি প্রজাতি এখনও পৃথিবীর বুকে টিকে আছে। এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাডসের বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির। এজন্যই Cycasসহ বর্তমানকালের সকল সাইকাডসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
6763 views
Answered