1 Answers

যেসব দেশ আধুনিক উত্পাদন কলাকৌশল ও উন্নত জ্ঞান-বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে মাথাপিছু প্রকৃত আয়ের সর্বোচ্চ বৃদ্ধি ঘটিয়ে উচ্চ মানের জীবনযাত্রা জনগণের জন্য নিশ্চিত করতে সক্ষম হয়েছে, সেসব দেশকে বোঝায়। এসব দেশে জাতীয় আয় বেশি বলে মাথাপিছু আয়ও বেশি। আবার জাতীয় আয়ের সুষম বণ্টন হওয়ার ফলে জনগণের জীবনযাত্রার মানও উঁচু। আধুনিক ও বৈজ্ঞানিক কলাকৌশল উন্নত দেশে ব্যবহূত হয় বলে উত্পাদনের পরিমাণ খুব বেশি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়াও উন্নত দেশসমূহে জীবনের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকার বিলাস দ্রব্যও উত্পাদিত হয়। এসব দেশ মূলত শিল্পপ্রধান দেশ। শিক্ষা, চিকিত্সাসহ সব ক্ষেত্রে উন্নত দেশ যথেষ্ট উন্নত। মোট কথা, উন্নত দেশের অর্থনৈতিক অবস্থা এমন যে জনগণ জীবনযাত্রার মৌলিক ও অন্য বিলাস দ্রব্যসমূহ উত্পাদনে আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করার মতো সব দ্রব্য পর্যাপ্ত পরিমাণে লাভ করতে পারে।

3928 views