2 Answers

ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা মানুষের অব্যবহূত অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ঋণ হিসেবে প্রদান করে থাকে। এ ক্ষেত্রে আমানতের বিপরীতে প্রদত্ত সুদ অপেক্ষাকৃত কম হয় এবং ঋণ প্রদানের বিপরীতে প্রাপ্ত সুদ বেশি হয়ে থাকে। দুই সুদের ব্যবধানই ব্যাংকের লাভ। অর্থনীতিবিদ সেয়ার্সের মতে, ‘ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান, যার ঋণ অন্যান্য লোকের ঋণ পরিশোধের জন্য গৃহীত হয়। অধ্যাপক কেয়ার্নক্সসের মতে, ‘ব্যাংক হলো আর্থিক মধ্যস্থতাকারী ধার ও ঋণের কারবারি।’ সুতরাং বলতে পারি, ব্যাংক হলো আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান, যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে তুলনামূলক কম হারে সুদ প্রদান করে অর্থ জমা রাখে এবং উচ্চ সুদে ঋণ প্রদান করে মুনাফা লাভ করে। পাশাপাশি মুনাফা লাভের নিমিত্তে বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অর্থ স্থানান্তর, আর্থিক লেনদেনসহ বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে।

9104 views

ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেটি এক পক্ষের কাছ থেকে আমানত হিসাবে অর্থ জমা রাখে এবং অন্য পক্ষকে আমানতি অর্থ থেকে ঋণ দেয়। ব্যাপক অর্থে, ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান (Financial Intermediary) যা আমানত গ্রহণ করা, ঋণ দেওয়া এবং ঋণ ও অর্থ সৃষ্টি করাসহ বিভিন্ন ধরনের আর্থিক কাজ সম্পন্ন করে।

9104 views

Related Questions