2 Answers

বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে ও অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ হিসেবে প্রদান করে থাকে। এ ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে জমা করা অর্থের জন্য কম হারে সঞ্চয়ী সুদ প্রদান করে এবং অধিকতর হারে বিনিয়োগের সুদ ধার্য করে উদ্বৃত্ত মুনাফা হিসেবে লাভ করে। মি. রজার (Mr. Roger)-এর মতে, ‘যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থ ও অর্থের মূল্য নিরূপণযোগ্য পণ্য ও দ্রব্যের লেনদেন করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।’ অধ্যাপক গিলবার্টের মতে, ‘বাণিজ্যিক ব্যাংক হলো অর্থ ও মূলধনের কারবারি। মধ্যস্থ কারবারি হিসেবে ব্যাংক শর্তসাপেক্ষে একপক্ষ থেকে অর্থ ধার করে অন্য পক্ষকে সে অর্থ ঋণ দেয়।

10160 views

একটি বাণিজ্যিক ব্যাংক হ'ল এক ধরনের ব্যাংক যা আমানত গ্রহণ, ব্যবসায় ঋণ বিতরন এবং লাভের জন্য ব্যবসা হিসাবে পরিচালিত মৌলিক বিনিয়োগের পণ্য সরবরাহ করার মতো পরিষেবা সরবরাহ করে।

10160 views

Related Questions