1 Answers
স্নায়ু উদ্দীপনা সাইন্যাপটিক নবে পৌছালে প্রি সাইন্যাপটিক পর্দার ডি - পোলারাইজেশন বা বিসমবর্তন ঘটে ফলে ক্যালসিয়াম চ্যানেল গুলি উন্মুক্ত হয় এবং পর্দার ক্যালসিয়াম আয়নের ভেদ্যতা বৃদ্ধি পায় । ক্যালসিয়াম আয়ন প্রবেশের ফলে সাইন্যাপটিক ভেসিকলগুলি প্রিসাইন্যাপটিক পর্দার সঙ্গে সংযুক্ত হয় এবং তাদের অভ্যন্তরের নিউরোট্রান্সমিটার পদার্থ এক্সোসাইটোসিস পদ্ধতিতে সাইন্যাপটিক ক্লেফটে মুক্ত হয় । এর পর ভেসিকল গুলি সাইটোপ্লাজমে ফিরে এসে পুনরায় ট্রান্সমিটার পদার্থ দ্বারা পূর্ণ হয় । অ্যাসিটাইলকোলিন প্রায় ০.৫ মিলিসেকেন্ডের মধ্যে সাইন্যাপটিক ক্লেফটের মাধ্যমে ব্যাপন পদ্ধতিতে গমন করে এবং পোস্ট সাইন্যাপটিক পর্দার নির্দিষ্ট গ্রাহক স্থানে যুক্ত হয় । অ্যাসিটাইলকোলিনএর প্রভাবে পোস্ট সাইন্যাপটিক পর্দার আয়ন চ্যানেলগুলি উন্মুক্ত হয় এবং ওই আয়ন চ্যানেল এর মধ্যে দিয়ে সোডিয়াম আয়ন প্রবেশের ফলে পর্দার দিপোলারাইজেশন ঘটে –এর ফলে উৎপন্ন বিভবকে উদ্দীপকধর্মী পোস্ট সাইন্যাপটিক বিভব বা এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পটেনশিয়াল বলে । এর ফলে কোষটি উত্তেজিত হয় ও স্নায়ুঊদ্দীপনা বা অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হয় । এই ভাবে একনিউরোন থেকে অন্য নিউরোনে সান্যু ইয়দ্দীপনা প্রবাহিত হয় ।