1 Answers

প্রতিদিন কত লিটার/গ্লাস পানি খাওয়া প্রয়োজন

এটা নিয়ে রয়েয়ে একাধিক মতভেদ। কোথাও আছে

দৈনিক ৪/৫ লিটার পানি পান করা উচিত কোথাও আবার

২ লিটার, ১০/১২ গ্লাসকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে

প্রকৃত পক্ষে

শরীরের গঠন এবং আমরা কে কতটা কাজ করি, কী ধরনের খাবার খাই, তার উপর নির্ভর করে শরীরে পানির চাহিদা। আপনি প্রতিদিন কতটা পানি খাবেন, তা ঠিক করতে রয়েছে একটা সহজ ফর্মুলা।

 নিজের ওজন জানুন

প্রথমেই কিলোগ্রামে নিজের শরীরের ওজন মেপে নিন। কারণ একজন ৪৫ কিলোগ্রাম ওজনের মানুষ যতটা পানি খাবেন, একজন ৮৫ কিলোগ্রাম ওজনের মানুষ নিশ্চয় তা খাবেন না।

 ৩০ দিয়ে ভাগ করুন

আপনার ওজনকে ৩০ দিয়ে ভাগ করুন। যে সংখ্যাটা বেরোবে, ঠিক তত লিটার পানিই আপনার দৈনিক প্রয়োজন। ধরুন, যদি আপনার ওজন হয় ৬০ কিলো, তবে আপনি দৈনিক ২ লিটার পানি খাবেন।

পরিশ্রম করলে অতিরিক্ত পানি

আপনি কি রোজ ওয়ার্ক আউট বা হাঁটাহাঁটি করেন? তাহলে কিছু অতিরিক্ত পানি আপনার প্রয়োজন। পরিশ্রমের কাজ করলে আমাদের শরীরে ঘাম হয়। ঘামের মাধ্যমে শরীরের পানি খানিকটা বেরিয়ে যায়। তাই তা পূরণ করার জন্য একটু অতিরিক্ত পানি পান প্রয়োজন। যদি আপনি রোজ আধঘণ্টার ওয়ার্ক আউট করেন, তাহলে আরও ৭০০ মিলি লিটার পানি আপনাকে অতিরিক্ত পান করতে হবে।



5556 views

Related Questions