1 Answers

সিঙ্গাপুরে থেকেই বলছি - বর্তমানে এমন কোনো নিয়ম নেই | সেই ৯০ এর দশকে ছিল কারণ অনেকেই বলেছেন, আমি সংক্ষিপ্ত আকারে বলি: - এই দেশের মানুষকে লি কুয়ান উইউ এর সরকার গ্রাম থেকে তুলে শহরের বাড়িতে ঢুকিয়েছে, কিন্তু তাদের মানসিকতা আর রাতারাতি বদলাতে পারে নাই | চুইংগাম খেয়ে যেখানে সেখানে ফেলার জন্য, বিশেষ করে রাস্তায় ফেলার জন্য পরিস্কার করতে বেশ বেগ পেতে হত | - যেহেতু জোরপূর্বক ৮০র দশকে গ্রাম ছেড়ে দালান বাড়িতে নতুন আনা হয় এই মানুষগুলি - তারা সেই গ্রামের স্বভাবেই চলার চেস্টা করত - তার মধ্যে একটি ছিল যেখানে সেখানে খাওয়া চুইংগাম আটকিয়ে রাখা | লিফটের দরজায়ও প্রচুর আটকিয়ে রাখত - আর যেহেতু বাড়ি গুলি সরকারের দেয়া, লিফট এই কারণে ঠিক কাজ না করলে সরকারকেই গালাগালি করত এইরকম বেশ কিছু কারণে চুইংগাম ব্যান করে দেয়া হলেও ৯০ এর দশকের শেষের দিকে এই ব্যান তুলে নেয়া হয় | বর্তমানে 7/11 এ গেলেই আপনি চুইংগাম কিনতে পারবেন আর কেউ যদি এখানে চুইংগাম নিয়ে আসে অথবা খায় - কেউ কিছু বলে না | আমার জানা মতে বর্তমানে যদি কেউ কোনো সিঙ্গাপুরিয়ানকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তারা বিব্রত আর বিরক্ত হয় - বলাই বাহুল্য এই নিয়মটি তাদের জাতিকে পরিস্কার হতে শিক্ষা দেবার জন্য করা হয়েছিল এবং এখন যদি সেই কথা মনে করিয়ে দেয়া হয় তবে তারা অবশ্যই বিব্রত হবে |

2710 views

Related Questions