তরুণ ছেলেদের চেয়ে বয়স্ক পুরুষদের সাহচর্যই আমার ভালোলাগে, এটি কেন হয়ে থাকে?

তরুণ ছেলে বা সমবয়সী পুরুষদের অনেক মেয়েরই ভালো লাগে। অনেক নারীই আছেন যারা কম বয়সী এমন পুরুষদেরই স্বামী হিসেবে চেয়ে থাকেন। কিন্তু খেয়াল করে দেখেছি যে আমার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তরুণ ছেলেদের চেয়ে বয়স্ক পুরুষদের সাহচর্যই আমার ভালোলাগে এবং আমার মনে হয় যে এমন একজনকে স্বামী হিসেবে মেনে নিলেই আমি জীবনে সুখী হতে পারব। এই ধরনের চিন্তা কি অস্বাভাবিক কিছু? জানাবেন প্লিজ?
3267 views

2 Answers

ভালোলাগার বিষয়টি ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয়ে থাকে। তাই অন্যান্য নারীদের তুলনায় আপনার ভালোলাগার বিষয়টিও আলাদা হবে এটাই স্বাভাবিক। আসলে একেকটি মানুষের চিন্তার জায়গাটি ভিন্ন ভিন্ন। তাই একটি বিষয় নিয়ে চিন্তা বিভিন্নভাবেই করে থাকেন বিভিন্ন জন। একইভাবে তরুণ ছেলেদের নিয়ে অন্যান্য নারীরা যেমনটা ভাবেন আপনি হয়ত তাদের চেয়ে ভিন্ন কিছু ভাবেন। আপনি হয়ত ভাবছেন যে স্বামী হিসেবে আপনার কাছে একজন তরুণ কখনই পারফেক্ট না। একজন বয়স্ক পুরুষই এই মহান দায়িত্বটি ভালোভাবে পালন করতে পারেন যেটা তরুণ পুরুষরা পারেন না। সেক্ষেত্রে আপনার এই ধরনের চিন্তা করা কোনোভাবেই দোষের না। এটি স্বাভাবিক একটি ঘটনা।

3267 views Answered

মানসিক ব্যাপার! আমার সম বয়সীদদের চেয়ে, ছোট বা বড়দের পছন্দ করি বেশি!! এটা কোন সমস্যা নয়!!!

3267 views Answered

Related Questions

Next steps