1 Answers
আগে বিয়েতে বর কনের বাড়িতে প্রবেশ করার সময়ে মুখে রুমাল ব্যবহার করত কেন এর উত্তরে বলা যায় যে আগে ছেলেরা বিয়ে করতে বেশ লজ্জাবোধ করতেন। এছাড়া কনের বাড়িতে শালিরা বিভিন্ন ধরনের ঠাট্টা তামাশা করে বরের লজ্জা ভাঙ্গানোর চেষ্টা চালাতো। সেক্ষেত্রে বরের লজ্জাভরা মুখটি যেন শালিরা না দেখতে পায় এজন্য মুখে সবসময় রুমাল ব্যবহার করত। আবার দেখা যায় যে বর যদি শালিদের বিভিন্ন ঠাট্টা তামাশায় হেসে ফেলত তাহলে তাকে নির্লজ্জ জামাই বলেও খেতাব দেয়া হত। এজন্যও বর সবসময়ই মুখে রুমাল ব্যবহার করত। তবে বরের এই মুখে রুমাল ব্যবহারের সংস্কৃতিটি শুধু এপার বাংলার বাঙালি সমাজেই দেখা যায় যা সারা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। তাই এটি বাঙালির কৃষ্টির মাঝেই পড়েছে। বিভিন্ন দেশে যেমন বিভিন্ন রকম সংস্কৃতি ও কৃষ্টি প্রচলিত ঠিক তেমনি নতুন জামাইয়ের মুখে রুমাল দেয়ার কৃষ্টিটি এদেশেরই বলা চলে। এই সংস্কৃতি পাশাচারত্য যেমন দেখা যায় না তেমনি আধুনিককালের বাঙালি সমাজেও লক্ষ্য করা যায় না। তার কারণ হতে পারে মানুষ অনেক বেশি সভ্য আর সচেতন হয়েছে। যেকোনো ধরনের লজ্জাশীল বিষয়গুলোকে তারা এখন জয় করতে শিখেছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy