1 Answers

বেশ এক পশলা বৃষ্টি হয়ে যাবার পর ভেজা মাটির সোঁদা গন্ধটি অনেকেরই ভারি পছন্দের। ইংরেজিতে এই গন্ধকে বলা হয় পেট্রিকর। বৃষ্টির পর বাতাসে ভেসে বেড়ানো গন্ধ কিকরে তৈরি হয় তা দেখুন এই ভিডিওতে। ১৯৬০ সাল থেকে ধারণা করা হয়, বৃষ্টির পানি মাটিতে আঘাত করলেযেসব তেল ও রাসায়নিক নিরগত হয় তাদের কারণে সৃষ্টি হয় এই গন্ধ। এই ভিডিওতে সেই ব্যাপারটিকেই ধারণ করা হয়েছে। এই ভিডিও তৈরির জন্য গবেষকেরা দেখেন ১৬ ধরণের মাটিতে কিভাবে বৃষ্টিপাতের প্রভাব পড়ে। ভারি এবং হাল্কা বৃষ্টিপাতের প্রভাবও আলাদাভাবে দেখা হয়। দেখা যায় বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার পর ছোট ছোট বুদবুদ সৃষ্টি হয় আর এই বুদবুদ বাতাসে ছড়িয়ে পড়ে। এদের মাঝে থেকে বাতাসে চলে আসে গ্যাসীয় উপাদান। এসব উপাদানের মাঝে বিভিন্ন রাসায়নিকের পাশাপাশি মাটির ভাইরাস এবং ব্যাকটেরিয়াও থাকে। হালকা বৃষ্টির ফলে বেশি পরিমাণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এ কারণেই এই গন্ধটা হালকা বৃষ্টির পরেই বেশি পাওয়া যায়।

3967 views

Related Questions