1 Answers

বেশিরভাগ মানুষই খাওয়ার সময় ঘন ঘন পানি পান করে থাকেন। তবে খাওয়ার সময় যে পানি পান একান্তই প্রয়োজন তা কিন্তু সত্য নয়। কেবল অভ্যাসবশতই বেশির ভাগ মানুষ এটি করে থাকেন। তবে আপনি কি জানে, এমন কাজ করে নিজের অজান্তেই পাকস্থলীর হজম শক্তিকে ব্যহত করছেন? অনেকেই মনে করেন খাবার ফাঁকে পানি খেলে খাবার তাড়াতাড়ি পাকস্থলীতে পৌঁছতে সাহায্য হয়, অনেকে মনে করেন খাবার এতে তাড়াতাড়ি হজম হয়। যদিও তা কিন্তু একেবারই সত্য নয়! এতে হজমশক্তি ক্ষতিগ্রস্থ হয়। খাওয়ার সময় পাকস্থলী রেচক রস নিঃসরণ করে যা হজমে প্রক্রিয়ায় সাহায্য করে, কিন্তু ওই সময় পানি পান করলে তা ওই রসকে পাতলা তরলে পরিণত করে। পানির সঙ্গে পাচকরস মিশে যে সমস্যার সৃষ্টি করে তা হল এটি খাদ্য বিপাকের জন্য আরও বেশি পাচক রস নিঃসরণে বাধা দেয়। ফলে খাবার ঠিকমতো হজম হয় না, যা থেকে বুক জ্বালা ও অ্যাসিডিটির মতো সমস্যা উদ্ভব হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানিয়েছেন, অল্প পানি খেলে ক্ষতি হয় না তবে এক গ্লাস কিংবা তার বেশি পরিমাণ পানি খাওয়ার সময়ে অবশ্যই ক্ষতিকর। আর তাই খাওয়ার দুঘন্টা পর পানি বা অন্য পানীয় খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞেরা। এতে খাদ্য হজমের পাশাপাশি শরীর পুষ্টি উপাদান গ্রহণেও অধিক সক্ষম হয়।

3181 views Answered

Related Questions

Next steps