1 Answers

আমাদের ত্বকে প্রধানত তিনটি স্তর থাকে - এপিডারমিস, ডারমিস ও হাইপোডারমিস। এসব স্তরের আবার নানা উপস্তর থাকে, যাতে থাকে নানা ধরনের গ্ল্যান্ড যাদের মধ্যে অন্যতম হলো সেবেশাস গ্ল্যান্ড। এর থেকে চর্বিজাতীয় যে তরল পদার্থ নির্গত হয় তার নাম সেবাম। এই সেবাম ত্বকের বিভিন্ন স্তর ভেদ করে ত্বকের উপরের ছোট ছোট ছিদ্রের সাহায্যে বাইরে আসে। কোনো কারণে এই ছিদ্র বন্ধ হয়ে গেলে ত্বকের ওপরে ছোট ছোট ফুসকুড়ির মতো দেখা দেয়। এগুলোই হলো ব্রণ। সাধারণত দশ থেকে বিশ বছরের মধ্যে ব্রণ দেখা যায় বেশি।

2633 views Answered

Related Questions

Next steps