2 Answers
নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। গ্রামে মানুষ ভোরে ঘুম থেকে ওঠে, নতুন জামাকাপড় পরে এবং আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে বেড়াতে যায়। বাড়িঘর পরিষ্কার করা হয় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয়। বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে। কয়েকটি গ্রামের মিলিত এলাকায়, কোন খোলা মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার । মেলাতে থাকে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন, থাকে নানারকম পিঠা পুলির আয়োজন। অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা থাকে এটা আমাদের একটা ঐতিহ্য।
কথায় আছে মাছে ভাতে বাঙালি আর বাংলাদেশের পদ্মার ইলিশের কথা তো সবারই জানা কথা। বাংলাদেশের গ্রামে গ্রামে একসময় পানতা ভাত দিয়ে ইলিশ মাছ খাওয়ার প্রচলন ছিল। আর পহেলা বৈশাখ হল বাঙলা মাসের প্রথম দিন। এই দিনটিতে বাঙালিরা নিজেদের সংস্কৃতিকে নতুনভাবে ধারণ করে। তাই বহুকাল ধরেই প্রচলিত বাঙালি ঐতিহ্য থেকেই মূলত পহেলা বৈশাখে পানতা ইলিশ খাওয়ার প্রথা চলে এসেছে। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy