1 Answers
মুখস্থ করাকে ইংরেজিতে বলে learn by heart অর্থাৎ হৃদয় দিয়ে পড়া। মানে যা কিছু পড়বে তা মনের মধ্যে ঢুকান। বিষয়বস্তুর অর্থ যেন বোধগম্য হয়। একটা অংশ পড়ার পর সেটা লিখতে হবে খাতায়। তারপর মনে মনে আওরাতে হবে। যদি ভুল হয় তবে আবার পড়তে হবে ও লিখতে হবে। এইভাবে বারবার বারবার লিখে লিখে অভ্যাস করতে করতে মুখস্থ হয়ে যাবে। আমি ত আমার ছোট বেলায় এইভাবে মুখস্থ করতাম। যাদের স্মৃতি প্রখর তাদের মুখস্থ করতে সময় লাগে না। সাধারণত কবিতা, শ্লোক ইত্যাদি মুখস্থ করার প্রয়োজন হয়। অন্য কোন বৃহৎ বিষয় ভালো করে পড়ে মানে বুঝে নিজের ভাষায় লিখে তৈরী করাই শ্রেয়।
7391 views
Answered