2 Answers
আপেলকে পানিতে ডুবিয়ে রাখার পর তুলে শুকনো কাপড়ে মুছে শুকনো কাপড়ে দু/চার ফোঁটা সরিষের তেল মাখিয়ে আপেলকে চকচকে করে ঘষে নিলে তা অনেক দিন তাজা থাকবে ।
আপেল কক্ষ তাপমাত্রায় না রেখে ফ্রিজে রাখার সুবিধা বেশি। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, কক্ষ তাপমাত্রায় আপেল প্রায় এক সপ্তাহ ভালো থাকে। কিন্তু ফ্রিজে রাখলে এক থেকে দুই মাস পর্যন্ত তাজা থাকে আপেল। কক্ষ তাপমাত্রায় আপেল দ্রুত পচনশীল হওয়ায়, তা অপচয় হয়। ফ্রিজের যে অংশে রাখবেন আপেল আপেল দীর্ঘদিন ভালো রাখতে ফ্রিজার (ডিপ ফ্রিজ) অংশে না রেখে ফ্রিজের সাধারণ অংশে রাখুন। ফুড অ্যান্ড ওয়াইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিজে আপেল স্বাভাবিক তাপমাত্রায় অর্থাৎ ৩১ থেকে ৩৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রাখতে পারেন। আর ফ্রিজে আপেল রাখার সেরা জায়গা হচ্ছে, ভেজিটেবল ড্রয়ার। তবে ভেজিটেবল ড্রয়ারে আপেল সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। অন্য কোনো সবজি বা ফলের সঙ্গে আপেল একসঙ্গে রাখা উচিৎ হবে না। আপেল থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়। আপেলকে অন্য ফল ও সবজির সঙ্গে রাখলে এই গ্যাসের কারণে সেগুলো দ্রুত পেঁকে বা পচে যেতে পারে। বেশিদিন ভালো থাকে যে ধরনের আপেল কেনা সব আপেল যদি কয়েক সপ্তাহে খাওয়ার পরিকল্পনা আপনার না থাকে, তাহলে কেনার সময়ই গুরুত্ব দিন বেশিদিন ভালো থাকবে এমন আপেল নির্বাচনে। ফুড অ্যান্ড ওয়াইনের প্রতিবেদনে বলা হয়েছে, ছোট আপেল ও মোটা খোসার আপেল বেশিদিন ভালো থাকে। এছাড়া টক আপেল মিষ্টি আপেলের তুলনায় বেশিদিন মজুদ করা যায়। তথ্যসূত্র : রিডার্স ডাইজেেস্ট।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy