1 Answers

ধন্যবাদ প্রশ্নটির জন্য………. কর্পোরেট জব করতে চাচ্ছেন, এটা ভাল। তবে কর্পোরেট জবের ক্ষেত্রে অনেক বেশি প্রতিযোগীতা করতে হয়। এখানে ঠিকে থাকা অনেক কঠিন। আপনাকে এই প্রতিযোগীদের মধ্যে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি সেরা। প্রস্তুতি বলতে যদি বলি, আগে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করুন। কারণ এই কর্পোরেট দুনিয়া এত বেশি অনুভূতি শুন্য যে আপনার সমস্যার কথা তারা খুব কম ভাববে। তাদের মুল উদ্দেশ্য হচ্ছে কোম্পানির আউটপুট। সেটা আপনি অসুস্থ থাকুন আর যাই থাকুন। এরপর আসবে রাজনীতি। এখানে প্রচুর রাজনীতি হয়। এটা বলার অপেক্ষা রাখে না যে এখানে আপনি সহযোগীতা পাবেন তবে সেটা সত্যিকার অর্থেই কিনা তা বলা মুশকিল। দক্ষতা তৈরি করতে হবে। নিজেই সব কাজ পারেন এমন হতে হবে। কারণ কোম্পানি আপনাকে দিয়ে যেকোন সময় যেকোন কাজ করাতে পারে। সেই হিসেবে আপনি নিজেকে তৈরি করবেন। এতে করে যদিও কিছুটা হতাশায় ভুগবেন। কারণ কোম্পানি আপনাকে যে পে করবে তারা সমানুপাতিক হবে না। আর যোগ্যতা, সেটা প্রতিটি কোম্পানির ক্ষেত্রে আলাদা হবে। আপনি পড়াশুনা করে ডিগ্রী নিয়েছেন সেটাও তারা দেখবে। আপনার অভিজ্ঞতা আছে নাকি সেটাও দেখবে। আবার আপনি কি কি পারেন সেটাও দেখবে। আসলে এটা নির্ভর করে কোম্পানির উপর ধন্যবাদ, ভাল থাকবেন।

4181 views Answered

Related Questions

Next steps