2 Answers

আপনি যত দ্রুত সম্ভম একজন ভালো চোখের ডাক্তার দেখান।আর সবুজ শাকসবজি,ছোট মাছ ইত্যাদি খান।অতিরিক্ত মোবাইল,কম্পিউটার চালানো থেকে বিরত থাকুন।

5679 views Answered

চোখের ডাক্তার দেখান। দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমলে দু-চারদিন অপেক্ষা করা যায়, হঠাৎ কমে গেলে একটা বেলাও দেরি নয়। তাছাড়া দৃষ্টিশক্তি বাড়াতে আপনি যা করতে পারেন: ১. রোজ ভালো করে চোখ ধুয়ে নিন: চোখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ভালো করে ধুয়ে নিন। খেয়াল রাখবেন চোখে পানির ঝাপটা দেয়ার সময়, মুখে যেন পানিভরা থাকে। তাতে ভালো কাজ দেবে। দিনে বার তিন-চারেক চোখ ধুতে পারলে ভালো। ২. কাজল পরুন: চোখে মেডিকেটেড কাজল পরতে পারেন। তাতে চোখ ভালো থাকে। দৃষ্টি জোরালো হয়। ৩. আমলকির জুস খান: বাজার থেকে টাটকা আমলকি কিনে এনে, জুস করে রোজ ২০ এমএল করে খান। হাতে সময় না-থাকলে, যে কোনও কোম্পানির আমলকির জুস কিনেও খেতে পারেন। এতে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো থাকে। গোলমরিচের সঙ্গে মধুও খেতে পারেন: গোলমরিচের গুঁড়ো মধু মিশিয়ে নিয়মিত খেলে দৃষ্টিশক্তি বাড়ে। ৪. দুধের সঙ্গে যষ্টিমধু মিশিয়ে খেতে হবে: চা চামচের এক চামচ বা অর্ধেক চামচ যষ্টিমধুর গুঁড়ো গোরুর দুধে মিশিয়ে দিনে দু’বার করে খেতে হবে। নিয়মিত খেলে হারানো দৃষ্টিশক্তি অনেকটাই ফিরবে। দুধ না থাকলে মধু বা ঘিয়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। একই ফল পাবেন। চোখের দৃষ্টি ভালো রাখতে যষ্টিমধুর তুলনা নেই। ৫. বেশি করে আম খান: ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় আম চোখের জন্য ভালো। মৌসুমে প্রাণ ভরে আম খান। চোখ ভালো থাকবে। ৬. গোলাপের পাপড়ির জুস খান: তাজা গোলাপের পাপড়ির নির্যাস বের করে, জুসের মতো খেতে হবে। উপকার পাবেন। বাজার থেকে কেনা ভালো গোলাপ পানিও চোখে দিতে পারেন। ৭. সরষের তেল দিয়ে পায়ের পাতা মালিশ করুন: হয় ঘি নয়তো সরষের তেল দিয়ে পায়ের পাতা নিয়মিত মালিশ করতে হবে। ভালো দৃষ্টিশক্তির জন্য এটা অত্যন্ত ফলদায়ক।

5679 views Answered

Related Questions

Next steps