1 Answers
যেভাবে নিরামিষ সবজি রান্না করবেন - উপকরনঃ – কয়েক পদের সবজি (৭৫০ বা এক কেজি) [আলু, টমেটো, কুমড়া, কলা, বেগুন, শিম ইত্যাদি] – জিরা বাটা, দুই চা চামচ, কম বা বেশী নয় – লাল মরিচ গুড়া, দুই চিমটি – হলুদ গুড়া, দুই চিমটি – চিনি, এক চিমটি – লবন, পরিমান মত – কয়েকটা আস্ত কাঁচা মরিচ – তেল, ৪/৫ টেবিল চামচ – পানি, হাফ কাপ প্রনালীঃ সর্বপ্রথম সবজি গুলো কেটে ধুয়ে পরিস্কার করে রাখুন। ১. কড়াইতে তেল গরম করে জিরা বাটা দিয়ে নাড়ুন। আগুন মাধ্যম আঁচে থাকবে। ২. কাঁচা মরিচ গুলো আস্ত বা ফালি করে কেটে দিন। ৩. এবার সবজি দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন। ৪. এবার মরিচ গুড়া ও হলুদ গুড়া ছিটিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন। ৫. ঢাকনা দিয়ে কয়েক মিনিট রাখুন, আবার মিশিয়ে নিন। ৬. এবার হাফ কাপ পানি দিয়ে, আগুন নিম্ম আঁচে রাখুন। ৭. আবারো মিশিয়ে নিন। ৮. ঢেকে রাখুন কিছু সময়ের জন্য। ১০. এবার দুই চিমটি চিনি ছিটিয়ে দিন। মিশিয়ে নিন এবং ফাইনাল লবন দেখুন। ১১. ব্যস হয়ে গেল। ঝোল যদি কমাতে চান তবে আগুন বাড়িয়ে দিন, আর সামান্য গা গা ঝোল চাইলে নামিয়ে নিন বা আগুন বন্ধ করে দিন। পরিবেশনের জন্য প্রস্তুত। অসাধারন স্বাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy