1 Answers
টক-ঝাল-মিষ্টি বড়ই আচার উপকরণ: শুকনা বড়ই ১কেজি, সরিষার তেল ৪০০ মিলি, আদা বাটা ২ চা চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া ২ চা চামচ, জিরা ভেজে গুঁড়া করা ২ চা চামচ, ভিনেগার আধা কাপ, লবণ পরিমাণমতো, মরিচ গুড়া পরিমাণমতো, শুকনা মরিচ ৮টা , চিনি স্বাদমতো, পানি সামান্য। প্রস্তুত প্রণালী: আচার বানানোর আগে ২ ঘণ্টা ধরে বোঁটা ছাড়ানো বরইগুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। ২ ঘণ্টা পর বড়ইগুলো পানি ছেকে রেখে দিতে হবে। শুকনা মরিচ ছাড়া বাকি সব উপকরণ একটি পাত্রে ঢেলে ভালো করে মিশিয়ে রাখুন। অপর একটি পাত্রে তেল দিয়ে গরম হয়ে এলে সবটুকু মসলা দিতে হবে। একটু নেড়ে চিনি ও লবণ দিয়ে ভালো করে কষাতে থাকুন। কিছুক্ষণ পর তাতে শুকনো মরিচ ও বরইগুলো দিয়ে জ্বাল দিতে থাকুন। অল্প আঁচে বরই নেড়ে শুকিয়ে আনতে হবে। যতোটা সম্ভব শুকানোর পর আচার নামিয়ে আনতে হবে। এবার একটা ট্রেতে পাতলা করে বিছিয়ে পাতলা কাপড়ে ঢেকে রোদে শুকাতে হবে। হালকা ভেজা ভেজা অবস্থায় বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy