2 Answers
সবাই সালাদ খাওয়ার কথা বলে থাকে। তবে অনেকেই জানেনা আসলে সহজে কি করে সালাদ তৈরি করা যায়। যা সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আসুন জেনে নেই মজার কিছু সালাদের রেসিপি। পাস্তা সালাদ প্রণালী পাস্তা দেড় কাপ মুরগির বুকের মাংস টুকরো করে কাটা ১ কাপ পেঁয়াজপাতা আধা কাপ বিন স্প্রাউট আধা কাপ পুদিনাপাতার কুঁচি- ২ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ কাঁচামরিচ কুঁচি ১ চা-চামচ মেয়োনেজ আধা কাপ টমেটো সস ৩ টেবিল চামচ পেঁয়াজের কুঁচি আধা কাপ তেল ৩ টেবিল-চামচ সয়া সস ১ টেবিল-চামচ আদাবাটা ১ চা-চামচ টমেটো কিউব আধা কাপ ও গাজর কুঁচি ১ কাপ। বানানোর পদ্ধতি পাস্তা লবণ পানিতে সেদ্ধ করে পানি ঝড়িয়ে নিন। মুরগির মাংস, আদা বাটা ও সয়া সস দিয়ে মেখে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন। তেল গরম করে মাখানো মাংস দিয়ে হালকা করে ভেজে নিন। মাংসের রং সাদা হয়ে এলে পেঁয়াজ কুঁচি, বিন স্প্রাউট, লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন। চিকেন ভেজিটেবল সালাদ প্রণালী পাকা পেঁপে ১/৪ কাপ সবুজ ক্যাপসিকাম ১/২ কাপ টমেটো ১/২ কাপ মুরগীর কিমা ১/২ কাপ গোল মরিচের গুঁড়া পরিমাণ মত লেবুর রস ১ চা চামচ লবণ পরিমাণ মত অলিভ অয়েল সামান্য। বানানোর পদ্ধতি প্রথমে মুরগীর কিমা লবণ দিয়ে সেদ্ধ করে রাখুন। এরপর একে একে পাকা পেঁপে, সবুজ ক্যাপসিকাম, টমেটো ধুয়ে কিউব করে কেটে নিন। এরপর এর সঙ্গে মুরগীর সেদ্ধ কিমা, গোল মরিচের গুঁড়া, লেবুর রস, লবণ ও অলিভ ওয়েল মিশিয়ে দিন। পরিবেশন করুন মজাদার সালাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy