1 Answers

  যেভাবে খুব সহজে ইফতারের জন্য মুচমুচে বেগুনী তৈরি করাবেন -   উপকরণ:  বেসন– ১ কাপ  চালের গুড়া– ১/৪ কাপ  কালিজিরা– ১ চা চামচ  হলুদ গুড়ো– আধা চা চামচ(ইচ্ছা)  মরিচের গুড়ো– সামান্য  লবণ — স্বাদ মতো  বেকিং পাউডার– ১ চা চামচ  বেগুন লম্বা করে কাটা– ১০/১২ পিস  পানি– পরিমাণমতো  তেল —ভাজার জন্য  প্রস্তুত প্রণালি: বেগুন লম্বা, পাতলা করে কেটে সরাসরি ঠান্ডা পানিতে রাখবেন- এতে বেগুন কালো হবেনা। বেসনের সাথে সব উপকরণ শুধু বেগুন ও তেল বাদে, এক সাথে মিশিয়ে একটি ঘন মিশ্রণ/ব্যাটার তৈরি করে নিন। এখন লম্বা করে কাটা বেগুন বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম ডুবো তেলে গোল্ডেন করে ভেজে কিচেন টাওয়েলে তুলে কিছুক্ষন রেখে দিন অতিরিক্ত তেল শোষন করার জন্যে। ইফতারে পরিবেশন করুন মুচমুচে ও ফুলকো বেগুনী।

5826 views Answered

Related Questions

Next steps