1 Answers
ইতিহাস ও শারীরিক পরীক্ষার সাথে আরো কিছু পরীক্ষানিরীক্ষা হৃদরোগ নির্ণয়ে সাহায্য করে। পরীক্ষানিরীক্ষার মধ্যে রয়েছে : কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের পরিমান মূল্যায়নের জন্য রক্ত পরীক্ষা। স্ট্রেস বা চাপ পরীক্ষা। ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি)। ইকোকার্ডিওগ্রাম (টুডি ইকো)। টিল্ট টেস্ট। ইলেক্ট্রোফিজিওলজিক টেস্ট। করোনারি এঞ্জিওগ্রাম। সিটি (কম্পিউটার টোমোগ্রাফি ) স্ক্যান। হৃদরোগের চিকিৎসার মধ্যে ওষুধগুলি ছাড়াও জীবনযাত্রার কিছু পরিবর্তন সাধন জড়িত থাকে। ধূমপান ও অতিরিক্ত মদ্যপান বর্জন করুন। আপনার ডাক্তার আপনাকে কম ফ্যাট যুক্ত খাবার খেতে এবং ব্যায়াম করতে বা প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটতে পরামর্শ দিতে পারেন। উচ্চ রক্তচাপ কম করার জন্য এবং কম-ঘনত্বের লিপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রা হ্রাস করার জন্য নির্দেশ মেনে ওষুধ খাওয়ার প্রয়োজন। রোগের ধরন ও ব্যাপ্তির উপর নির্ভর করে, আপনার ডাক্তার অস্ত্রপচার করার পরামর্শ দিতে পারেন। হৃদপিন্ডের রক্ত প্রবাহকারী ধমনীগুলিতে কোনো বাধা দেখা দিলে হার্টে মেটাল স্টেন্ট (এঞ্জিওপ্লাস্টি) বসানোর প্রয়োজন হতে পারে অথবা পা বা বুকের অঞ্চল (গ্রাফ্ট) থেকে পরিষ্কার রক্তবাহী শিরা স্থাপনের দ্বারা রক্তবাহীকাগুলির জন্য নতুন পথ তৈরী করা হতে পারে (বাইপাস সার্জারি)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy